Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

রাস্তার ইট সরাতেই মাথায় রডের আঘাত, প্রতিবেশীদের মারে প্রাণ গেল যুবকের

শোরগোল পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এলাকায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৩, ১৬:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৩, ১৬:৫৫

options
link
রাস্তার ইট সরাতেই মাথায় রডের আঘাত, প্রতিবেশীদের মারে প্রাণ গেল যুবকের zoom
ছবি: প্রতীকী

অভিষেক চৌধুরী, কালনা: রাস্তায় ফেলে রাখা ইট সরাতেই বচসা শুরু। আর তার জেরেই মৃত্যু হল যুবকের। আক্রান্তকে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাটুলি দফরপোতা এলাকায় নবান্ন উৎসব দেখে গাড়ি করে ফিরছিলেন মামা আজগর শেখ ও ভাগ্নে ফিরোজ শেখ। সেইসময় কয়েকজন প্রতিবেশী আজগরের বাড়ির কাছে রাস্তার মধ্যে ইট সাজিয়ে রেখেছিলেন। গাড়ি ওই ইটের উপর দিয়ে যেতে পারত না। তাই আজগর গাড়ি থেকে নেমে ওই ইট সরাতে গেলে, বচসা বাঁধে। এর পরই প্রতিবেশী আক্কেল শেখ, মচানবী শেখ-সহ বেশ কয়েকজন তাঁদের মারধর করে বলে অভিযোগ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বিধানসভায় বাড়ছে পুলিশি প্রহরা! নিরাপত্তা নিয়ে একাধিক বড় সিদ্ধান্ত স্পিকারের]

প্রত্যক্ষদর্শী ফিরোজ শেখ জানান, সেই মুহূর্তেই আজগরের মাথায় রড দিয়ে আঘাত করে প্রতিবেশীরা। ঘটনাস্থলেই মামার মৃত্যু হয়। এমনকী গুরুতর জখম হন ভাগ্নে ফিরোজ শেখও। এই ঘটনায় পূর্বস্থলী থানার পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে।

 

[আরও পড়ুন: নিলামের দিনই আইপিএলের নিয়মে বড় বদল, বাড়তি সুবিধা পাবেন বোলাররা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.