সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস ছেড়েছেন সবং বিধায়ক মানস ভুঁইয়া৷ আর তাই তাঁর এবং অন্যান্য দলছুট কংগ্রেস বিধায়কদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান৷
কংগ্রেসের হয়ে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি পদে যোগ দিয়েছিলেন মানস ভুঁইয়া৷ আর সেখান থেকেই তাঁর সঙ্গে দলের অন্তর্দ্বন্দ্ব শুরু৷ দলের সঙ্গে কোন্দল চলাকালীনও মানসের একমাত্র সম্বল ছিল পিএসি কমিটির ঘরটিই৷ কিন্তু মানসের দল ছাড়ার পরই তাঁকে পিএসি কমিটির সভাপতি পদ থেকে সরাতে তৎপর হয়েছে কংগ্রেস৷
যদিও বিরোধী দলের বহু চেষ্টার পরেও আপাতত মানস যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি পদেই থাকবেন, তা কার্যত স্পষ্ট করে দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায়৷ এদিন তিনি জানিয়েছেন, মানস বাবুকে পিএসি কমিটির সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার কোনও লিখিত আবেদন তিনি পাননি৷ পাশাপাশি, তিনি আরও জানান, “এই মুহূর্তে মানস বাবুকে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হবে না৷ আগামী এক বছরের জন্য তিনি সেই পদেই থাকবেন৷”
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন