Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
রাজ্যে ঝড়বৃষ্টি

ফের ধেয়ে আসছে কালবৈশাখী, শনিবার পর্যন্ত রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

তাপমাত্রা কমায় স্বস্তিতে কলকাতাবাসী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২০, ০৯:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২০, ০৯:৩৯

options
link
ফের ধেয়ে আসছে কালবৈশাখী, শনিবার পর্যন্ত রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা zoom

নব্যেন্দু হাজরা: হাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়েছিল। জানিয়েছিল আগামী কয়েক দিন বৃষ্টিতে ভিজবে রাজ্য। পূর্বাভাসকে সত্যি করে সোমবার থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত। মঙ্গলবারও তার হেরফের হয়নি! সন্ধে নামতেই বৃষ্টি। সঙ্গে ছিল বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার দাপট। নিম্নচাপ অক্ষরেখার জেরে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। যার জেরে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দপ্তর।

সোমবার থেকেই ঝড়-বৃষ্টির জেরে কলকাতার তাপমাত্রা প্রায় স্বাভাবিকের নিচে নেমে গিয়েছে। বুধবার সকালেও আকাশের মুখ ভার। সকালের একচিলতে রোদ দেখা দিলেও যদিও আবার মেঘের ভীড় আকাশে। বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি নিচে। উল্লেখ্য, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৭ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ৯ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৫ থেকে ৯৫ শতাংশ। হাওয়া অফিসের রিপোর্ট বলছে, গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৪.৫ মিলিমিটার।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সংকটের মাঝে আশার আলো, সু্স্থ সন্তানের জন্ম দিলেন করোনা আক্রান্ত বধূ]

বুধবারও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে নদীয়া, হাওড়া, হুগলি, কলকাতা এবং দুই ২৪ পরগনায়। ঝড়-বৃষ্টির কোপ থেকে বাদ পড়েনি উত্তরের জেলাগুলিও। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।

উল্লেখ্য, বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল উত্তরবঙ্গ এবং সিকিমে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে আগামীকাল ঝড়-বৃষ্টির মাত্রা কিছুটা দমলেও শুক্রবার কিন্তু ফের রাজ্যজুড়ে প্রবল ঝড়-বৃষ্টি বাড়ার কথা জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে শিলিগুড়ি-দার্জিলিংয়ে শিলাবৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা। এই ঝড়-বৃষ্টি চলবে আগামী শনিবার পর্যন্ত। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী ৪-৫ দিন ব্যাপক ঝড়-বৃষ্টি ও শিলা বৃষ্টি হতে পারে। অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা প্রবল।

[আরও পড়ুন: লকডাউনে খাদ্যাভাব মেটাতে উদ্যোগ, ‘অন্নদাত্রী’ অ্যাপে ধান কেনাবেচা করবে রাজ্য সরকার]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.