সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কয়েকদিন ধরে গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যের। দেখা নেই বৃষ্টিরও। তবে সোমবার আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের চারটি জেলায় তীব্র ঝড় ও বৃষ্টি হতে চলেছে।
[নববর্ষে মমতার উপহার দুই জেলা ও দুই মহকুমা]
বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে প্রবল ঝড়ের সম্ভাবনার কথা শোনালো হাওয়া অফিস। উত্তর ও দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে কলকাতাবাসীদের জন্য তেমন ভাল খবর নেই। কারণ তিলোত্তমায় বৃষ্টির সম্ভাবনা কম। তবে অন্যান্য জেলায় বৃষ্টি হলে তীব্র গরম থেকে সামান্য হলেও সাময়িক মুক্তি পেতে পারেন শহরবাসী। এমনটাই আশা করছেন গরমে নাজেহাল সাধারণ মানুষ। সেই সঙ্গে পুরুলিয়া ও বাঁকুড়ায় তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে।
[‘প্লাস্টিক’ ডিম নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, ভিন রাজ্য থেকে আসা ডিম পরীক্ষার নির্দেশ]
গ্রীষ্মকাল না আসতেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করে দিয়েছে। হোলির পর থেকেই যে রাজ্যে গরম জাঁকিয়ে বসবে, তা আগেই জানানো হয়েছিল। ইতিমধ্যেই রাজ্যে গরমের বলি হয়েছেন ৬ জন। বৃষ্টি হলে তাপমাত্রা সাময়িক নিম্নগামী হবে বলেই মনে করা হচ্ছে।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন