পলাশ পাত্র, তেহট্ট: উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে বাংলার মেয়েদের জন্য কন্যাশ্রী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রীর দৌলতে প্রত্যন্ত গ্রামেও লেখাপড়ার সুযোগ পাচ্ছে মেয়েরা। কিন্তু সেই কন্যাশ্রীর সার্টিফিকেট তুলতে গিয়ে যদি সরকারি কর্মীর কাছেই শ্লীলতাহানির শিকার হতে হয় নাবালিকাকে, তাহলে নিঃসন্দেহে তা লজ্জা। এমন ঘটনাই ঘটল নদিয়ার তেহট্টের রঘুনাথপুরে।
[পারিবারিক বিবাদের জের, স্ত্রীর মুণ্ডচ্ছেদ স্বামীর]
শুক্রবার দুপুরে তেহট্টর রঘুনাথপুর পঞ্চায়েতে কণ্যাশ্রীর সার্টিফিকেট আনতে গিয়েছিল দশম শ্রেণির ওই কিশোরী। সেই মতো পঞ্চায়েতের ডি গ্রুপের কর্মী মন্টু হালদারের কাছে যান জিতপুর মুসলিম পাড়ার ছাত্রী। পুলিশ জানায়, ছাত্রীকে সার্টিফিকেট পাওয়ার জন্য তিনতলায় যেতে হবে বলে জানান ওই কর্মী। নাবালিকা তিনতলায় যেতেই ঘটে বিপত্তি। সেখানেই মন্টু হালদার তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। খবর চাউর হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযুক্ত কর্মীকে আটক করে থানায় আনা হয়। সন্ধেয় বছর পনেরোর ওই ছাত্রী ও তার মা তেহট্ট থানায় মন্টু হালদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তারপরই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
[বিজয়া দশমীতে ফের রাজ্যে অস্ত্র মিছিলের প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির]
তবে এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষ। তাদের বক্তব্য, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী। সেই প্রকল্প সংক্রান্ত নথিপত্র পেতে ছাত্রীদের পঞ্চায়েতে মাঝেমধ্যে যেতে হয়। আর সেখানেই যদি তারা এমন নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে তা নিঃসন্দেহে প্রকল্প বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াতে পারে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে জেরা করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন