Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
Coronavirus

Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় ফের রাজ্যে বাড়ল করোনা সংক্রমণ, শুধু কলকাতায় মৃত ১৪

এবার থেকে করোনা পরীক্ষার ক্ষেত্রে পুরসভার নাম-সহ পুরো ঠিকানা দেওয়া বাধ্যতামূলক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৯, ২০২২, ২১:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৯, ২০২২, ২১:২৬

options
link
Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় ফের রাজ্যে বাড়ল করোনা সংক্রমণ, শুধু কলকাতায় মৃত ১৪ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাগে এসেও যেন আসছে না মারণ করোনা ভাইরাস (Coronavirus)। গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল রাজ্যের করোনা সংক্রমণ। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ১১, ৪৪৭ জন রাজ্যবাসী। যা আগের তুলনায় খানিকটা বেশি। বেড়েছে মৃত্যুও। একদিনে রাজ্যে করোনার বলি ৩৮ জন।  সুস্থতার হার ৯১.০৯ শতাংশ। এদিকে করোনা পরীক্ষার সময় অনেকেই পুরো ঠিকানা না দেওয়ায় তৈরি হচ্ছে সমস্যা। সেই কারণে জারি হল নতুন নিয়ম। এবার করোনা পরীক্ষার ক্ষেত্রে নামের পাশাপাশি পুরো ঠিকানা, পুরসভা, ওয়ার্ড নম্বর-সমস্ত তথ্য বাধ্যতামূলক।

এদিকে স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ২,১৫৪ জন কলকাতার (Kolkata)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। আগের দিনের তুলনায় সামান্য হলেও কমেছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ১,৭৯৮ জন। আগেরদিন সংক্রমণ ছিল এর থেকে সামান্য কম। নিম্নমুখী কোভিড গ্রাফ স্বাভাবিকভাবেই স্বস্তি দিচ্ছে ওই জেলার বাসিন্দাদের। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ভিনধর্মের নাবালিকার সঙ্গে প্রেম-বিয়ে, শাশুড়ির লাগাতার অত্যাচারে মর্মান্তিক পরিণতি যুবকের!]

দৈনিক সংক্রমণের নিরিখে ফের তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ৮৮৮ জন। চতুর্থ স্থানে নদিয়া। সেখানে একদিনে সংক্রমিত ৬৮১ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৯,২৮, ৯৬১। 

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৩৮ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে কলকাতা। একদিনে করোনার বলি হয়েছেন সেখানকার ১৪ জন। যা স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়িয়েছে ওই জেলার বাসিন্দাদের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০, ১৯৩ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১৫, ৪১৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা  ১৭, ৫৭, ০৬৬। গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ১৬.৯৮ শতাংশ। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০। এদিকে পরিস্থিতি মোকাবিলায় সবরকম চেষ্টা চালাচ্ছে রাজ্য। বিভিন্ন এলাকায় তৈরি হচ্ছে কনটেনমেন্ট জোন।

[আরও পড়ুন: এ কী কাণ্ড! মাটি খুঁড়তেই মিলছে শয়ে-শয়ে বন্দুক আর কার্তুজ, রহস্য বাড়ছে গোয়ালতোড়ে]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.