সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিদিনই একটু একটু করে সুস্থ হচ্ছে বাংলা। গত ২৪ ঘণ্টায় ফের নিম্নমুখী কোভিড গ্রাফ। একদিনে রাজ্যের ৭০৩ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। যা আগের দিনের তুলনায় সামান্য হলেও কম। তবে বেড়েছে অ্যাকটিভ কেসের সংখ্যা। পজিটিভিটি রেট ১.৬২ শতাংশ। ২৪ ঘণ্টায় করোনার বলি ৮ জন।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ১১২ জন কলকাতার (Kolkata)। অর্থাৎ ফের দৈনিক সংক্রমণের নিরিখে প্রথম স্থানে ওই জেলা। তবে আগের দিনের তুলনায় সামান্য হলেও কমেছে নতুন সংক্রমিতের সংখ্যা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। একদিনে সংক্রমিত সেখানকার ৮৮ জন।
[আরও পড়ুন: সূত্র সিসিটিভি ফুটেজ, কামারহাটিতে TMC কার্যালয়ে বোমাবাজির কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার ২]
দৈনিক সংক্রমণের তৃতীয় স্থানে দার্জিলিং। একদিনে সেখানকার ৫৭ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। চতুর্থ স্থানে হুগলি। সেখানে একদিনে সংক্রমিত ৪৮ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। একদিনে পজিটিভিটি রেট ১.৬২ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৪৬,২৩৭।
একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৮ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে মালদহ (Malda) ও হুগলি। একদিনে করোনার বলি সেখানকার ২ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ৪১০ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৭১৯ জন।এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,১৮,৬৮৪। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.২২ শতাংশ। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১,৬৮,৫৮,২৬৫ জনের। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।
[আরও পড়ুন: চিকিৎসার বদলে ওঝার ঝাড়ফুুঁক, ফের দেগঙ্গায় কুসংস্কারের বলি সাপের ছোবল খাওয়া গৃহবধূ]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন