Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Bankura

বাঁকুড়ায় রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মা-ছেলেকে পিষে দিল ট্রাক!

স্ত্রী ও একমাত্র পুত্রকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন ব্যক্তি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৩০, ২০২৫, ১৭:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৩০, ২০২৫, ১৭:৩৩

options
link
বাঁকুড়ায় রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মা-ছেলেকে পিষে দিল ট্রাক! zoom
প্রতীকী ছবি

দেবব্রত দাস, খাতরা: বাইকে করে গন্তব্যে যাচ্ছিলেন বাবা-মা ও বছর বারোর ছেলে। রাজ্য সড়কের উপর ওই বাইকটিকে ধাক্কা মারে দ্রুতগতিতে আসা একটি ট্রাক। রাস্তাতে ছিটকে পড়েন তিনজনই। ট্রাকের চাকা মা ও ছেলের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হল দু’জনের। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন ওই ব্যক্তি। স্ত্রী ও একমাত্র পুত্রকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন তিনি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার রসুলপুরে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকাতেই বাড়ি ওই পরিবারের। আজ, রবিবার বেলায় ওই পরিবার বাইকে করে বাঁকুড়া-বর্ধমান রাজ্য সড়ক ধরে রসুলপুরের দিক থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল। পাত্রসায়র থানার রসুলপুরের দেউলি মোড়ের কাছে ঘটে ওই দুর্ঘটনা। পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক ওই বাইকটিতে ধাক্কা মারে। সংঘর্ষে তিনজনই ছিটকে পড়েন রাস্তায়। মা ও ছেলের মাথার উপর দিয়ে চলে যায় ট্রাকের চাকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। এদিকে স্ত্রী ও ছেলের এই মর্মান্তিক মৃত্যু দেখে কান্নায় ভেঙে পড়েন ওই ব্যক্তি। মৃতদেহের পাশেই বসে থাকেন তিনি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। ঘাতক ট্রাকের চালককে পাকড়াও করা হয়। খবর দেওয়া হয় পাত্রসায়র থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি মৃতদেহ উদ্ধার করে। ট্রাকটি বর্ধমানের দিকে যাচ্ছিল বলে খবর। ঘটনায় শোকের ছায়া এলাকায়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.