সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরে ফের রহস্যমৃত্যু। বুধবার ভোরে কেষ্টপুরের প্রফুল্ল কাননে একটি ফ্ল্যাটের নিচ থেকে উদ্ধার হল এক যুবতীর মৃতদেহ। পেশায় বিমান সেবিকা ওই যুবতীর নাম কঙ্গসিট ক্লারা বানসরাই। তিনি মেঘালয়ের শিলংয়ের বাসিন্দা। মনে করা হচ্ছে, বান্ধবীর জন্মদিনের পার্টি চলাকালীনই চার তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগুইআটি থানার পুলিশ। ইতিমধ্যে ঘটনার সময় উপস্থিত মৃতার এক বান্ধবী-সহ মোট ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। খুন না আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে যুবতীর মৃতদেহ। শুধু তাই নয়, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে মদের বোতলও। এছাড়া জানা গিয়েছে, মৃতার পরনে কেবল অন্তর্বাসই ছিল। শুধু তাই নয়, রাত দু’টো নাগাদ ওই ফ্ল্যাটে তিনজনকে ঢুকতে দেখা যায়। তবে কিছু সময় পর তারা নাকি বেরিয়েও যায়। আর এখানেই সন্দেহ দানা বাঁধছে পুলিশের মনে। গোটা ঘটনার পর এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।
[‘আইন না করে বন্দে মাতরম গাইতে যুবসমাজকে উৎসাহ দেওয়া উচিত’]
জানা গিয়েছে, শিলংয়ের বাসিন্দা মৃত ক্লারা ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানসেবিকা ছিলেন। মঙ্গলবার এক বান্ধবীর জন্মদিনের পার্টিতে যোগ দিতেই কেষ্টপুরের প্রফুল্ল কাননে গিয়েছিলেন তিনি। ওই ফ্লাটের চার তলায় পার্টি হচ্ছিল। উপস্থিত ছিলেন ক্লারা-সহ মোট তিনজন। কিন্তু গভীর রাতে পার্টি চলাকালীনই হঠাৎই বিকট শব্দ হয়। তারপরই দেখা যায়, রক্তাক্ত অবস্থায় নীচে পড়ে রয়েছেন ক্লারা। খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় ক্লারার বান্ধবী এবং পার্টিতে উপস্থিত থাকা এক যুবককে।
[ঢেলে সাজানো হচ্ছে দেশের উপকূলরক্ষী বাহিনীকে, বরাদ্দ প্রায় ৩২ হাজার কোটি]
কীভাবে ঘটল এই ঘটনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশের আধিকারিকদের প্রশ্ন, কীভাবে উপর থেকে পড়ে গেলেন ক্লারা। নিছকই দুর্ঘটনা, নাকি অন্য কেউ তাঁকে ধাক্কা দিয়েছে? এই সব প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই দুই জনকে। প্রাথমিকভাবে তদন্তকারীদের মত, ব্যালকনি থেকে পড়েই মারা গিয়েছেন ক্লারা। কিন্ত কীভাবে পড়লেন তিনি? এর পিছনে কী পার্টিতে কোনওপ্রকার বচসা নাকি ত্রিকোণ প্রেমের সম্পর্ক দায়ী, সেই প্রশ্নগুলিই ঘুরপাক খাচ্ছে তদন্তকারীদের মাথায়।
[লাদাখে ফের চিনা অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল ভারতীয় সেনা]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন