Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
Visva-Bharati University

৬ মাসের মাথায় ফের বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বদল, দায়িত্বে অরবিন্দ মণ্ডল

বিদ্যুৎ চক্রবর্তীর অবসরের পর বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য হয়েছিলেন কলাভবনের অধ্যক্ষ সঞ্জয়কুমার মল্লিক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০২৪, ১৬:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০২৪, ১৬:৪৮

options
link
৬ মাসের মাথায় ফের বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বদল, দায়িত্বে অরবিন্দ মণ্ডল zoom

দেব গোস্বামী, বোলপুর: নতুন ভারপ্রাপ্ত উপাচার্য পেল ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্বভারতী। দায়িত্ব পেলেন পল্লি সংগঠন বিভাগের অধ্যক্ষ অরবিন্দ মণ্ডল৷ লোকসভা নির্বাচন চলছে বলে এই মুহূর্তে স্থায়ী উপাচার্য নিয়োগ করেনি কেন্দ্র। সেই কারণেই ফের ভারপ্রাপ্ত উপাচার্য নিয়োগ।

২০১৮ সালে বিশ্বভারতীর (Visva-Bharati University) স্থায়ী উপাচার্যের দায়িত্ব পেয়েছিলেন বিদ্যুৎ চক্রবর্তী। কখনও রাজ্য সরকার, কখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কখনও নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন প্রসঙ্গে কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেছিলেন তিনি৷ যার ফলে ৫ বছরের মেয়াদকালে নানান বিতর্কে জড়িয়েছিলেন। তাঁর মেয়াদ শেষ হতেই ২০২৩ সালের ৯ নভেম্বর বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য হন কলাভবনের অধ্যক্ষ সঞ্জয়কুমার মল্লিক। উল্লেখ্য, বিশ্বভারতীর নিজস্ব সংবিধান রয়েছে৷ সেই সংবিধানের ৩(৬) ধারা অনুযায়ী কর্মসমিতির বর্ষীয়ান সদস্যই উপাচার্যের ভার সামলাবেন, যতক্ষণ শিক্ষামন্ত্রক স্থায়ী উপাচার্য নিয়োগ না করবে৷ সেই অনুযায়ী সঞ্জয়কুমার মল্লিকের ২ বছরের অধ্যক্ষ পদের মেয়াদ শেষ হয়েছে গত ২৫ মে৷ ফলে তিনি আর কর্মসমিতির সদস্য নেই৷ এই মুহুর্তে কর্মসমিতির বর্ষীয়ান সদস্য পল্লি সংগঠন বিভাগের অধ্যক্ষ অরবিন্দ মণ্ডল। তাই বিশ্বভারতীর নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হলেন তিনি৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘অল আইজ অন রাফা’, সোশাল মিডিয়ায় হঠাৎ কেন ট্রেন্ডিং এমন বাক্য?]

ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো৷ অর্থাৎ ৬ মাসের মাথায় ফের উপাচার্য বদল বিশ্বভারতীর। প্রসঙ্গত, লোকসভা নির্বাচন চলছে৷ বিশ্বভারতীর আচার্য খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই নির্বাচনী আবহে নতুন করে স্থায়ী উপাচার্য নিয়োগ করেনি শিক্ষামন্ত্রক৷ আপাতত ভারপ্রাপ্ত উপাচার্যই বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম দেখবেন।

[আরও পড়ুন: রেমালের দাপট কাটতেই বঙ্গে গুমোট গরম, কবে মিলবে স্বস্তি?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.