Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

দাড়িভিটে আন্দোলনে যোগ দেওয়ায় চোপড়ায় গুলিবিদ্ধ ছাত্র

কে বা কারা গুলি চালাল, ধোঁয়াশায় তদন্তকারীরা৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০১৮, ১৬:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০১৮, ১৬:২৬

options
link
দাড়িভিটে আন্দোলনে যোগ দেওয়ায় চোপড়ায় গুলিবিদ্ধ ছাত্র zoom

শংকর রায়, উত্তর দিনাজপুর: দাড়িভিট হাই স্কুলে শিক্ষক নিয়োগ নিয়ে অশান্তিকে কেন্দ্র করেই উত্তপ্ত রাজ্য রাজনীতি৷ গুলিবিদ্ধ হয়ে প্রাণহানিও হয়েছে দুজনের৷ তার জেরে বুধবার রাজ্যজুড়ে ১২ ঘণ্টার বাংলা বনধ পালন করছে বিজেপি৷ বনধের আগের রাতেই ওই এলাকায় গুলিবিদ্ধ হলেন দাড়িভিট আন্দোলনে যোগ দেওয়া এক কলেজ ছাত্র৷

[পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে নতুন করে উত্তপ্ত ইসলামপুর, একাধিক বাসে আগুন]

উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের বাসিন্দা আজিজার রহমান অত্যন্ত গরিব পরিবারের সন্তান৷ সংসার চালাতে পড়াশোনার পাশাপাশি বাড়ির কাছেই একটি দোকানে কাজ করতেন তিনি৷ মঙ্গলবার রাতে ওই দোকানে কাজ করে বাড়ি ফিরছিলেন৷ ঘড়িতে তখন রাত সাড়ে আটটা৷ অভিযোগ, সেই সময়ই তাঁকে লক্ষ্য করে কেউ বা কারা গুলি চালায়৷ ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আজিজার৷ গুলির শব্দে ছুটে আসেন স্থানীয়রা৷ ততক্ষণে ঘটনাস্থল ছেড়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা৷ আজিজারকে উদ্ধার করা হয়৷ রক্তাক্ত অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আজিজারকে৷ ওই হাসপাতালেই আপাতত ভরতি রয়েছেন তিনি৷ কলেজছাত্রের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[বনধে স্বাভাবিক শিল্পাঞ্চল, প্রভাব নেই চা-বাগানেও]

আজিজার রহমান, ইসলামপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র৷ এসএফআই সদস্য তিনি৷ গত সপ্তাহে দাড়িভিট হাই স্কুলের শিক্ষক নিয়োগ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে গোটা রাজ্য৷ ওই আন্দোলনে অংশ নিয়েছিলেন আজিজার৷ তার সঙ্গী দুজনই প্রাণ হারিয়েছেন৷ তবে সেদিন প্রাণে বেঁচে গিয়েছিলেন এই কলেজ ছাত্র৷ তারপরেও বনধের আগের দিন কে বা কারা আজিজারকে লক্ষ্য করে গুলি চালাল, তা নিয়ে ধন্দে তদন্তকারীরা৷ এই ঘটনার নেপথ্যে কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ৷ যদিও আজিজারের পরিবারের অভিযোগ,ইসলামপুর কাণ্ডের সঙ্গে জড়িত থাকায় ওই কলেজ ছাত্রকে চক্রান্ত করে খুনের চেষ্টা করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা৷ গুলিবিদ্ধ ছাত্র অভিযুক্তদের চিনতে পেরেছেন বলেও দাবি তাঁর পরিজনদের৷  তবে তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে৷ তাদের পালটা দাবি, ইসলামপুর কাণ্ডের সঙ্গে আজিজারের কোনও সম্পর্ক নেই৷  তবে আজিজারের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাঁকে জেরা করতে পারছে না পুলিশ৷ তাই কবে আজিজার সুস্থ হয়ে ওঠেন, সেদিকেই তাকিয়ে রয়েছেন তদন্তকারীরা৷ ছাত্রকে জিজ্ঞাসাবাদের পরই তদন্তের অগ্রগতি হবে বলেই আশা পুলিশের৷

ছবি: সঞ্জীব মণ্ডল

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.