Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

রোবট গবেষণায় প্রথম রাজ্য, জঞ্জাল সাফাই করবে যন্ত্রমানব

রোবট বিষয়ক গবেষণায় মহানগরের চার ছাত্র তাক লাগিয়েছে গোটা দেশকে৷ সম্প্রতি মুম্বই আইআইটিতে সর্বভারতীয় প্রতিযোগিতায় তাঁরা প্রথম হয়েছেন৷ রাজ্য সরকারকে চিঠি পাঠিয়ে কুর্নিশ জানিয়েছে মুম্বই আইআইটি৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০১৬, ১৩:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০১৬, ১৩:৪২

options
link
রোবট গবেষণায় প্রথম রাজ্য, জঞ্জাল সাফাই করবে যন্ত্রমানব zoom

দীপঙ্কর মণ্ডল: সপিরবারে রেস্তোরাঁর টেবিলে৷ অদ্ভুত চেহারার কেউ অর্ডার নিয়ে গেল৷ মাথা ঝুঁকিয়ে সুনিপুণ পরিবেশন৷ খাওয়া শেষে বিল মেটানো তার হাতেই৷ সব টেবিলেই এক ছবি৷ মানুষ নয় কেউ৷ সবাই রোবট৷ কলকাতার বাছাই শপিংমলগুলিতে এবার দেখা যেতে পারে যন্ত্রমানবদের৷
দৈনন্দিন জীবনে রোবটের এমন ব্যবহার নিয়ে গবেষণায় বেনজির সাফল্য পেল এ রাজ্য৷ শহরের জঞ্জাল সাফাই, নদীতে পড়ে যাওয়া সামগ্রী উদ্ধার বা বন্যা-দুর্ঘটনার মত বিপর্যয়ে রোবট নামানো যাবে৷ বিশেষজ্ঞরা বলছেন, রাজ্যের উৎপাদন শিল্পে বা খনিতেও কাজ করতে পারবে রোবট৷
রোবট বিষয়ক গবেষণায় মহানগরের চার ছাত্র তাক লাগিয়েছে গোটা দেশকে৷ সম্প্রতি মুম্বই আইআইটিতে সর্বভারতীয় প্রতিযোগিতায় তাঁরা প্রথম হয়েছেন৷ রাজ্য সরকারকে চিঠি পাঠিয়ে কুর্নিশ জানিয়েছে মুম্বই আইআইটি৷ কলকাতার আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিকে পড়েন অভীক দত্ত, অর্পণ দাস, শুভেন্দু হাজরা ও অশেষ বসু৷ গত মার্চে রোবট নিয়ে প্রতিযোগিতাটি হয়৷ দেশের ৪১ টি প্রতিষ্ঠান অংশ নেয়৷ সম্প্রতি ফল প্রকাশ হয়েছে৷ কারিগরি শিক্ষামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের কাছে শুভেচ্ছাবার্তা এসেছে৷ পলিটেকনিক থেকে সরাসরি চার ছাত্র আইআইটিতে ‘ইন্টার্নশিপ’ করবে৷ দেশের শিক্ষা মানচিত্রে এমন ঘটনা আগে শোনা যায়নি৷
এ রাজ্যের পাঁচটি সরকারি পলিটেকনিকে গবেষণার জন্য রোবট পাঠিয়েছিল মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক৷ প্রথমে রাজ্য ও পরে সর্বভারতীয় প্রতিযোগিতা হয়৷ এ রাজ্য সেরার মুকুট ছিনিয়ে নেয়৷ উজ্জ্বল বিশ্বাসের দফতর জানিয়েছে, আগামী শিক্ষাবর্ষ থেকে আরও পাঁচটি কলেজে রোবট নিয়ে পড়াশোনা শুরু হবে৷ সেগুলি হল–উত্তর ২৪ পরগনার এজেসি বোস পলিটেকনিক, নদিয়ার কৃষ্ণনগর বিপিসিআইটি, পূর্ব মেদিনীপুরের মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি, বাঁকুড়ার বিষ্ণুপুরের কেজিইএল ও দার্জিলিংয়ের শিলিগুড়ি পলিটেকনিক৷

Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.