Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Panchayat Poll 2023:

Panchayat Poll 2023: ‘এত খুন করে মহান হবেন?’, নওদায় মৃত কংগ্রেস নেতার বাড়ি থেকে মুখ্যমন্ত্রীকে তোপ অধীরের

ভোট মিটলেও জেলায় জেলায় চলছে অশান্তি, ঝরছে রক্ত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০২৩, ১২:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০২৩, ১২:৫৭

options
link
Panchayat Poll 2023: ‘এত খুন করে মহান হবেন?’, নওদায় মৃত কংগ্রেস নেতার বাড়ি থেকে মুখ্যমন্ত্রীকে তোপ অধীরের zoom

কল্যাণ চন্দ, বহরমপুর: মুর্শিদাবাদের (Murshdibad) নওদায় ভোটের বলি হয়েছেন এক কংগ্রেস কর্মী। রবিবার সকাল ১১ টা নাগাদ তাঁর বাড়িতে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। সেখান থেকেই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, “এত খুন করে মহান হবেন? দু একটা সিটে হারলে তো সরকার পড়ত না, তাহলে এত খুন কেন?”

শনিবার সকাল থেকেই জেলায় জেলায় চলছিল অশান্তি। ওইদিন সাতসকালে নওদায় (Nawda) চায়ের দোকানে আক্রান্ত হন এক বৃদ্ধ ভোটার। বৃদ্ধের নাম হাজি নিয়াকত শেখ। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়। রবিবার সকালে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। মৃতের পরিজনদের সঙ্গে কথা বলেন তিনি। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে নজিরবিহীনভাবে আক্রমণ করেন তিনি। বলেন, “মুখ্যমন্ত্রী এত খুন করে আপনি মহান হবেন? কয়েকটা সিটে হারলেও সরকার আপনারই থাকত, তা হলে এত খুন কেন?” রাজ্য নির্বাচন কমিশনকে ভেড়ার বাচ্চা বলে কটাক্ষ করেন তিনি। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন:  হিংসাই যেন দস্তুর, ক্ষমতায় যেই থাক, বারবার রক্তাক্ত হয়েছে বাংলার পঞ্চায়েত ভোট]

এদিন অধীর চৌধুরী গণনাতেও অশান্তির আশঙ্কা করেছেন। তিনি বলেন, “নির্বাচনের পরও সন্ত্রাস চলছে। গণনার দিনও সন্ত্রাস চলছে। রাজ্যের পরিস্থিতি ভয়ংকর।” পায়ে অস্ত্রোপচার নিয়েও মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন কংগ্রেস নেতা। বলেন, “১১ তারিখের পর পা ঠিক হয়ে যাবে। সবটাই নাটক চলছে।” এদিন কেন্দ্রীয় বাহিনী দেরিতে পৌঁছনো নিয়ে কেন্দ্রকেও আক্রমণ করেছেন অধীর চৌধুরী।

এদিকে ভোট পরবর্তী সন্ত্রাসের প্রতিবাদে মালদহের রথবাড়ি মোড়ে পথ অবরোধ কংগ্রেসের। নেতৃত্বে সাংসদ আবু হাসেম খান চৌধুরী। সেই সঙ্গে এদিও একাধিক জেলা থেকে প্রকাশ্যে আসছে অশান্তির খবর।

[আরও পড়ুন:  Panchayat Election: রাজ্যে ভোটের বলি আরও ১, বাসন্তীতে ‘খুন’ তৃণমূল সমর্থক]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.