Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

ষষ্ঠ শ্রেণি থেকে ফিরতে চলেছে পাস-ফেল

আপাতত আইসিএসই বোর্ডে, খুব তাড়াতাড়ি প্রাথমিকেও এই ব্যবস্থা চালু করতে চায় রাজ্য সরকার!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৪, ২০১৬, ১০:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৪, ২০১৬, ১০:৪২

options
link
ষষ্ঠ শ্রেণি থেকে ফিরতে চলেছে পাস-ফেল zoom

স্টাফ রিপোর্টার: ষষ্ঠ শ্রেণি থেকে পাস-ফেল ফেরাতে উদ্যোগী আইসিএসই বোর্ড (ইন্ডিয়ান সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন)৷ এদিন  কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন-এর সেক্রেটারি জেরি অ্যরাথুন জানিয়েছেন, আপাতত ষষ্ঠ শ্রেণি থেকে পাস-ফেল ফেরানোর চিন্তা-ভাবনা থাকলেও প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাস-ফেল ফেরাতে চাইছে না আইসিএসই বোর্ড৷
অন্যদিকে প্রাথমিকে পাস-ফেল ফেরাতে চায় রাজ্য সরকারও৷ তবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ বৃহস্পতিবার, কাউন্সিল অব বোর্ডস অব স্কুল এডুকেশন ইন্ডিয়ার ৪৫তম সম্মেলনে হাজির হয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, খুন শীঘ্রই ডিজিটাল মার্কশিট চালু করা হবে৷ প্রসঙ্গত উল্লেখ্য, মার্কশিটে জাল আটকাতে ডিজিটাল মার্কশিট তৈরির কথা ঘোষণা করেছিল রাজ্যের শিক্ষা দফতর৷ এদিন মন্ত্রী জানান, প্রাথমিকভাবে মাধ্যমিক পরীক্ষা ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় চালু করা হবে এই ডিজিটাল মার্কশিট৷

Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.