Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Murshidabad

ব্যাগ ভর্তি লক্ষ লক্ষ টাকার জালনোট! ফরাক্কায় যুবককে তাড়া করে ধরল RPF

তদন্তের স্বার্থে ধৃত ব্যক্তির নাম, পরিচয় জানাতে চায়নি রেল পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ১৯:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ১৯:৪৭

options
link
ব্যাগ ভর্তি লক্ষ লক্ষ টাকার জালনোট! ফরাক্কায় যুবককে তাড়া করে ধরল RPF zoom
ধৃত ব্যক্তিকে নিয়ে পুলিশ আধিকারিকরা। নিজস্ব চিত্র

শাহজাদ হোসেন, ফরাক্কা: বড়সড় সাফল্য পেল রেল পুলিশ। বিপুল পরিমাণ জালনোট উদ্ধার করা হল। মুর্শিদাবাদের নিউ ফরাক্কা স্টেশন থেকে উদ্ধার হল প্রায় পাঁচ লক্ষ টাকার জালনোট। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে। বুধবার ধৃতকে আদালতে তোলা হয়।

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল মঙ্গলবার রাতে এক ব্যক্তিকে নিউ ফরাক্কা স্টেশনে দেখা যায়। এক রেল পুলিশ প্ল্যাটফর্মে টহল দিচ্ছিলেন। ওই ব্যক্তিকে দেখে রেল পুলিশের সন্দেহ হয়। এদিকে পুলিশকে দেখে ওই ব্যক্তিও নিজেকে আড়াল করার চেষ্টা করেন। ওই পুলিশ কর্মী দাঁড়াতে বললে ওই ব্যক্তি ছুটতে শুরু করেন। এরপরেই তাড়া করে তাঁকে ধরা হয়। সঙ্গের ব্যাগ তল্লাশি শুরু করতেই চক্ষুচড়কগাছ হয় পুলিশ কর্মীর।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ব্যাগ থেকে বেরিয়ে পড়ে জালনোটের তাড়া। তাঁকে আটক করে রেল পুলিশের অফিসে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা করে দেখা যায় ওই টাকা আসলে জাল। ওই ব্যক্তির থেকে মোট ৪ লক্ষ ৯২ হাজার ৫০০ টাকার জালনোট উদ্ধার হয়েছে। সব কটিই পাঁচশো টাকার নোট। এরপরেই তাঁকে ধারাবাহিক জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তের স্বার্থে ওই ব্যক্তির নাম, পরিচয় জানতে চাননি রেল পুলিশ আধিকারিকরা। রেল পুলিশের শিলিগুড়ি বিভাগের ডিএসপি পারিজাত সরকার জানান, গোপন সূত্রে আগেই খবর এসেছিল। ওই জালনোট কোথা থেকে নিয়ে আসা হয়েছে? কোথায় পাচারের উদ্দেশ্য ছিল? সেসব প্রশ্ন উঠেছে। তদন্তের স্বার্থে পুলিশ আধিকারিকরা এই বিষয়ে কোনও কথাই বলতে চাননি।

ওই বিপুল পরিমাণ জালনোট কি সীমান্ত পেরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল? নাকি উত্তরবঙ্গের বাজারে ছড়িয়ে দেওয়া হত? সেইসব প্রশ্নও উঠছে। মুর্শিদাবাদের ফরাক্কায় এর আগেও জালনোট উদ্ধার হয়েছে। তাহলে কি জালনোট পাচারচক্র ওই এলাকায় সক্রিয়? সেসব কিছুই খতিয়ে দেখছে পুলিশ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.