Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

তরুণীর সামনে হস্তমৈথুন, কুকর্মের জন্য গণধোলাই অভিযুক্তকে

তারপর কী হল ওই ব্যক্তির?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০১৮, ১৯:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০১৮, ১৯:৫৯

options
link
তরুণীর সামনে হস্তমৈথুন, কুকর্মের জন্য গণধোলাই অভিযুক্তকে zoom
প্রতীকী ছবি।

দিব্যেন্দু মজুমদার, হুগলি: কলকাতার বাসে এক ব্যক্তির হস্তমৈথুনের ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল কিছুদিন আগে। এবার চন্দননগরে প্রকাশ্য দিবালোকে রাস্তার উপর দাঁড়িয়ে এক তরুণীর সামনে হস্তমৈথুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। অভিযুক্ত রঞ্জিত ঘোষকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে চন্দননগরের নাড়ুয়ায় এক কলেজ ছাত্রী বৃষ্টির হাত থেকে নিজেকে বাঁচাতে একটি বাড়ির নিচে আশ্রয় নিয়েছিল। ঘটনাচক্রে বাঁশবেড়িয়ার রঞ্জিত ঘোষ সেসময় সাইকেল করে যাওয়ার সময় ওই কলেজ ছাত্রীকে দেখে সাইকেল থেকে নেমে পড়ে। তারপর প্রকাশ্যে ওই কলেজ ছাত্রীর সামনেই হস্তমৈথুন শুরু করে দেয় ‘গুণধর’। কলেজ ছাত্রী ঘটনার প্রতিবাদ করে চিৎকার করতে শুরু করে। তাঁর চিৎকারে আশেপাশের মানুষ ছুটে এসে রঞ্জিতকে হাতেনাতে ধরে ফেলে। তারপরই শুরু হয় গণধোলাই। উত্তম মধ্যম প্রহারের পর তাকে চন্দনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটালের খবরের জের, আধার ছাড়াই পেনশন পেতে চলেছেন আঙুলহীন ]

অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন দুপুরে ধৃতকে চন্দননগর মহকুমা আদালতে তোলা হয়। আদালত তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।মহিলাদের সঙ্গে এই ধরনের ঘটনা ক্রমশ বাড়ছে। মে মাসের মাঝামাঝি এমনই একটি ঘটনায় উত্তাল হয়েছিল কলকাতা। চলন্ত বাসে এক মহিলার পিছনে বসে বেমালুম হস্তমৈথুন করছিল এক ব্যক্তি। বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সেই ঘটনা ভিডিও করে সরাসরি তা ফেসবুকে দেন সেই তরুণী। এও বলেন, ঘটনাটি চোখের সামনে দেখে কেউ কোনও প্রতিবাদ করেনি। কন্ডাক্টরকে বলা হলে তিনিও হেসে উড়িয়ে দেন। মহিলা চিৎকার করার পরও সবাই নিস্তব্ধ দর্শকের ভূমিকা অবলম্বন করে। গোটা ঘটনাটি তিনি তাঁর ফেসবুক পোস্ট মারফৎ জানান।

এবার চলন্ত ট্রেনে নীতি পুলিশি, ভিডিও প্রকাশ করে ফেসবুকে সোচ্চার মহিলা ]

এর কিছুদিন পর চুঁচুড়ার একটি মেলায় এক কিশোরীর পিছনে দাঁড়িয়ে এক প্রৌঢ়ের ক্রমাগত অসদাচরণ করার ভিডিও প্রকাশ্যে আসে। সম্ভবত বয়ঃজ্যেষ্ঠ হওয়ায় প্রতিবাদ করতে সাহস পায়নি ওই কিশোরী। তবে তার  ভিডিও-ও ছড়িয়ে পড়ে সোশ্যাল সাইটে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.