Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Hasnabad

ধর্ষণের তদন্তে গিয়ে বিপত্তি, হাসনাবাদে অভিযুক্তর হাতে ‘মার খেল’ পুলিশই

আক্রান্ত অন্তত পুলিশ ইনচার্জ-সহ ৯ জন পুলিশ। এই ঘটনায় মোট কুড়ি জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। শনিবার ভোরবেলা খরমপুর এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩১, ২০২৪, ১২:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩১, ২০২৪, ১২:২১

options
link
ধর্ষণের তদন্তে গিয়ে বিপত্তি, হাসনাবাদে অভিযুক্তর হাতে ‘মার খেল’ পুলিশই zoom

গোবিন্দ রায়: রাজ্যে ফের আক্রান্ত পুলিশ! এবার ধর্ষণের অভিযোগের তদন্তে গিয়ে অভিযুক্ত ও তার সঙ্গীদের হাতে মার খেল পুলিশ কর্মীরা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে হাসনাবাদ থানার খরমপুর এলাকায়। আক্রান্ত অন্তত পুলিশ ইনচার্জ-সহ ৯ জন।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, খরমপুর এলাকার এক মহিলা শুক্রবার এলাকারই এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে হাসনাবাদ থানার অন্তর্গত মুরারিশা আউটপোস্টে। অভিযোগ পাওয়ামাত্রই তদন্তে নামে পুলিশ। গভীর রাতে খরমপুর এলাকায় ওই অভিযুক্তর বাড়িতে তদন্তে যায় তারা। তখনই বিপত্তি বাঁধে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: পড়ুয়াদের বিক্ষোভে সিভিক ভলান্টিয়ারের বাইকের ধাক্কা, প্রতিবাদে বি টি রোড অবরোধ]

অভিযোগ, ধর্ষণে অভিযুক্ত এবং তার সঙ্গীরা পুলিশকে ঘিরে ফেলে লাঠি দিয়ে মারধর করে। মারধরের ফলে মুরারিশাহা আউটপোস্টের ইনচার্জ-সহ মোট ৯ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। এর পর তাঁদেরকে উদ্ধার করে টাকি হাসপাতালে নিয়ে যায় পুলিশ । সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসার পর প্রায় তিন ঘন্টা পর্যবেক্ষণে রেখে ছেড়ে দেওয়া হয়।

এই ঘটনায় মোট কুড়ি জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। শনিবার ভোরবেলা খরমপুর এলাকা থেকে দুজন আবদুল রহমান তরফদার ও লুৎফর তরফদার গ্রেপ্তার করা হয়। এদের বিরুদ্ধে পুলিশকে মারধর, পরিকল্পিত হামলার অভিযোগ রয়েছে। ধৃতদের আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। তবে এখনও মূল অভিযুক্ত রাকেশ শেখ ফেরার। তার খোঁজে পুলিশ তদন্ত শুরু করেছে।

[আরও পড়ুন: আজ ডুরান্ড ফাইনাল, ফুটছে মোহনবাগান, চ্যাম্পিয়ন হওয়া নিয়ে আশাবাদী মলিনা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.