বাবুল হক, মালদহ: বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মারল স্বামী। মারের চোটে মৃত্যু হয় গর্ভস্থ সন্তানের। ঘটনার জেরে মালদহের হবিবপুর থানায় অভিযুক্ত যুবক সমর হালদারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন শ্বশুর অমিয় বিশ্বাস। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত।
[ফেসবুকে বৃহন্নলার সঙ্গে বন্ধুত্ব, বিয়েতে রাজি না হওয়ায় কী হল রেলকর্মীর?]
হবিবপুর থানা এলাকার বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের জক জামালপুর গ্রামের বাসিন্দা সমরের সঙ্গে বছর খানেক আগে বিয়ে হয় নিরুপমা বিশ্বাসের (১৯)। কিন্তু বিয়ের কয়েক মাস পর সন্তানধারণ নিয়ে অশান্তির সূত্রপাত। কিছুতেই সন্তান নিতে চায় না পেশায় রং মিস্ত্রি সমর। অন্যদিকে, অন্তঃসত্ত্বা হয়ে পড়েন নিরুপমা। স্ত্রীর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ তোলে স্বামী। এই নিয়ে দাম্পত্য কলহ লেগেই ছিল। গত রবিবার স্ত্রীকে বেধড়ক মারধর করে ওই যুবক। নিরুপমার পেটে লাথি মারে সে। যন্ত্রণায় কুঁকড়ে যায় ওই তরুণী। কিন্তু স্ত্রীকে চিকিৎসার ব্যবস্থা না করে বাড়িতেই পাঁচদিন ফেলে রাখে সমর।
[সম্প্রীতির নজির, হিন্দু বৃদ্ধার সৎকার করলেন মুসলিম যুবকরা]
মেয়ের অবস্থার কথা জানতে পেরে নিরুপমাকে মালদহে চিকিৎসার জন্য নিয়ে আসেন বাবা অমিয় বিশ্বাস। সেখানেই চিকিৎসকরা জানান, গর্ভস্থ শিশুর মৃত্যু হয়েছে। এরপর গতকাল অস্ত্রোপচার করা হয় নিরুপমার। সমরের বিরুদ্ধে হবিবপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন অমিয়বাবু। এদিকে নিরুপমার অবস্থা এখনও আশঙ্কাজনক। অভিযোগ দায়েরর কথা জানতে পেরেই পলাতক সমর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন