Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

ন’মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা যুবকের, বালুরঘাটে চাঞ্চল্য

ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৭, ২০১৮, ১৭:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৭, ২০১৮, ১৭:০২

options
link
ন’মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা যুবকের, বালুরঘাটে চাঞ্চল্য zoom

রাজা দাস, বালুরঘাট:ন’মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। আক্রান্ত গৃহবধূর নাম প্রিয়াঙ্কা মাহাতো সাহা(১৯)। গৃহবধূর শরীরের ৯০ শতাংশ পুড়ে যাওয়ায় তাঁর অবস্থা আশঙ্কাজনক। বালুরঘাটের সুপার স্পেশ্যালিটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। এদিকে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত গৌতম সাহা। ইতিমধ্যেই গৌতম সাহার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত গৃহবধূর মা। তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বালুরঘাটের পরাণপুর এলাকায়।

[পাহাড়ের নিচে ১০ কোটি বছরের জীবাশ্ম, বীরভূমে ঐতিহাসিক খোঁজ]

অভিযোগ, প্রায়ই স্ত্রী প্রিয়াঙ্কাদেবীর উপরে অত্যাচার চালাত গৌতম। মারধর থেকে শুরু করে হেনস্তা কিছুই বাদ যেত না। মাত্র বছর খানেক আগেই তাঁদের বিয়ে হয়েছে। এরমধ্যে দু’বার মারধরের জেরে অসুস্থ হয়ে পড়েছিলেন ওই গৃহবধূ। তারপর স্বামীর ভয়ে বাপের বাড়িতে চলে যান। ফের বুঝিয়ে তাঁকে শ্বশুর বাড়িতে পাঠানো হয়। ঠিক তারপরেই ওই গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করে স্বামী গৌতম।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[রহস্যজনকভাবে উধাও রেস্তরাঁর ৬ কর্মী, বাগডোগরা বিমানবন্দরে চাঞ্চল্য]

আক্রান্ত গৃহবধূর মা লিলি মাহাতো জানিয়েছেন, তাঁদের বাড়ি মালদহের ঝলঝলিয়া এলাকায়। বছর খানেক আগেই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের পরাণপুরের বাসিন্দা গৌতম সাহার সঙ্গে মেয়ের বিয়ে দেন। বিয়ের পর থেকেই শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন। অভিযোগ, স্বামী গৌতমই মেয়েকে মারধর করত। পেশায় ভিনরাজ্যের শ্রমিক গৌতম খুব একটা বাড়ি থাকে না। তবে যখনই আসে তখনই প্রিয়াঙ্কাদেবীর উপরে অত্যাচার চালায়। এদিকে অন্তঃসত্ত্বা হওয়ার পর মারধরের আতঙ্কে বাপের বাড়িতেই থাকছিলেন ওই গৃহবধূ। দিন কয়েক আগে স্বামী বাড়িতে আসায় প্রিয়াঙ্কাও শ্বশুরবাড়িতে ফেরেন। এরপরেই শুরু হয় অশান্তি। ন’মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে বেধড়ক মারধর করে। পরে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় গৌতম। শুক্রবার সন্ধ্যায় মালদহে আক্রান্ত গৃহবধূর বাড়িতে খবর পাঠান প্রতিবেশীরা। শনিবার সকালে বাপের বাড়ির লোকজন এসে দেখেন বাড়িতে জামাই থাকলেও মেয়ে নেই। প্রতিবেশীরাই জানান হাসপাতালে ভরতি প্রিয়াঙ্কাদেবী। সেখানে গিয়ে পরিবারের লোকজন দেখতে পান মেয়ের অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গিয়েছে। এরপরই বালুরঘাট থানায় মেয়েকে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন লিলি মাহাতো। ততক্ষণে এলাকা ছেড়ে পালিয়েছে গৌতম। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.