Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১ অক্টোবর ২০২৬

পুজোর আগেই হাতে বেতন রাজ্য সরকারি কর্মচারীদের

উৎসবের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নবান্নের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০১৯, ১৫:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০১৯, ১৫:৩১

options
link
পুজোর আগেই হাতে বেতন রাজ্য সরকারি কর্মচারীদের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বকেয়া ডিএ নিয়ে যতই ক্ষোভ থাক, এই খবর নি:সন্দেহে হাসি ফোটাবে রাজ্য সরকারি কর্মচারীদের মুখে। বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গা পুজোয় রাজ্য সরকারের তরফে উপহারের ঘোষণা করা হল। শুক্রবার অর্থদপ্তরের তরফে এক নির্দেশিকা জারি করে বলা হয়েছে, পুজোর মাসে ষষ্ঠীর আগেই বেতন পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা৷

[নোট বাতিল, জিএসটি-র জোড়া ধাক্কায় কমল আর্থিক বৃদ্ধির হার]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিন রাজ্য সরকারের অর্থ দপ্তর জানিয়েছে, এই মাসের শেষে দুর্গাপুজো৷ পুজোর কারণে লম্বা ছুটি থাকবে সবকটি সরকারি অফিসে, দপ্তরে। উৎসব শেষে অফিস চালু হতে হতে শুরু হয়ে যাবে নতুন মাস। তাই অসুবিধা এড়াতে ২৫ সেপ্টেম্বরই সরকারি কর্মচারীদের বেতন দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ৷

[ফেসবুকে গান চুরির অভিযোগ, প্রতিবাদে মানহানির নোটিস রূপমের]

চলতি বছরে সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ মহালয়া৷ ষষ্ঠী পড়েছে ২৬ তারিখ, সপ্তমী ২৭ তারিখ৷ ২৮ তারিখ পড়ছে অষ্টমী৷ ২৯ সেপ্টেম্বর নবম ও বিজয়া দশমী পড়েছে ৩০ তারিখ। ক্যালেন্ডার অনুযায়ী, মঙ্গলবার থেকে পুজো শুরু হয়ে শেষ হবে শুক্রবার৷ রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী বছরের সেরা উৎসব শুরু আগেই পকেট ভর্তি হতে চলেছে রাজ্য সরকারি কর্মচারিদের। এই খবরে স্বভাবতই খুশি তাঁরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.