Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

ভুল ঘোষণা, রেল অবরোধ খড়দহ স্টেশনে

ব্যস্ত সময়ে ব্যাহত হয় শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচল৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৮, ২০২০, ১৭:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৮, ২০২০, ১৭:২৮

options
link
ভুল ঘোষণা, রেল অবরোধ খড়দহ স্টেশনে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সকালে যাত্রী বিক্ষোভকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল খড়দহ স্টেশন চত্বর৷ রেলের ভুল ঘোষণাকে কেন্দ্র করে এদিন বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা৷ এরই জেরে রেল অবরোধ করা হয় খড়দহ স্টেশনে৷ ব্যস্ত সময়ে ব্যাহত হয় শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচল৷ হাজার হাজার নিত্যযাত্রী চরম হয়রানির শিকার হন।

14725421_1192221177519508_510113295_o

Advertisement

যাত্রীদের দাবি, রোজই স্টেশনে ভুল ট্রেনের ঘোষণা করা হয়৷ গ্যালপিং ট্রেনকেও লোকাল ট্রেন বলে ঘোষণা করার ঘটনা ঘটেছে৷ রেলের এই ভুল ঘোষণার জন্যই নিত্যদিন দুর্ভোগের শিকার হন যাত্রীরা৷ আর সেই ক্ষোভেই আজকের রেল অবরোধ৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

ঘটনাটি সম্পর্কে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের একটি অভিযোগ তারা পেয়েছে৷ অভিযোগটি তারা খতিয়ে দেখছে৷ তদন্তের স্বার্থে রেলের তরফ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে৷ এই ঘটনায় কেউ দোষী সাব্যস্ত হলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে রেল কর্তৃপক্ষ৷

জানা গিয়েছে, বেলা ১২ টা নাগাদ স্বাভাবিক হয় ট্রেন চলাচল৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.