Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Murshidabad

পুলিশের বাড়িতেই চুরি! জানলা ভেঙে লুট মা কালীর গয়না-সহ ২০ লক্ষ টাকার অলংকার 

তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৫, ২০২৫, ১৭:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৫, ২০২৫, ১৭:০৩

options
link
পুলিশের বাড়িতেই চুরি! জানলা ভেঙে লুট মা কালীর গয়না-সহ ২০ লক্ষ টাকার অলংকার  zoom
সারাই করা হচ্ছে বাড়ির জানলা।

কল্যাণ চন্দ, মুর্শিদাবাদ: চুরি খোদ পুলিশ অফিসারের বাড়িতেই! ঘরের জানলাল ভেঙে প্রায় ২০ লক্ষ টাকার সোনা ও রুপোর গয়না লুট করল দুষ্কৃতীরা। সঙ্গে কাঁসার বাসনপত্রও চুরি গিয়েছে বলে অভিযোগ। এই চুরি যাওয়া গয়নার মধ্যে রয়েছে একটি কালী মন্দিরের দেবীর সোনার গয়নাও। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদা থানা এলাকায়।

তুহিন সান্যাল। তিনি পুলিশের এসএসআই। তবে নওদা থানা নয়, অন্যত্র তাঁর পোস্টিং। সম্প্রতি কালীপুজো উপলক্ষ্যে প্রচুর টাকার গয়না পড়ানো হয় এলাকার মন্দিরের মা কালীকে। পুজোর পর তা দেবীর গা থেকে খুলে রাখা হয়েছিল তুহিনের বাড়িতে। তাছাড়া নিজেদের গহনাও রাখা ছিল নিচের তলার আলমারিতে। দোতলার বাড়িতে নিচের তলায় কেউ থাকেন না। তুহিনবাবুর মা-সহ গোটা পরিবার দ্বিতীয় তলাতেই ছিলেন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অভিযোগ, সেই সুযোগেই দুষ্কৃতী রাতে জানলা ভেঙ সোনা ও রুপোর গয়না চুরি করেছে দুষ্কৃতীরা। তুহিন সান্যালের মা গৌরী সান্যাল নওদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানিয়েছেন চুরি যাওয়া সোনার গয়নার মূল্য ১৫ থেকে ২০ লক্ষ। তদন্তে নেমেছে পুলিশ। দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.