Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

রসগোল্লায় মজে বাংলা, নীরবেই পার মিহিদানা-সীতাভোগের জিআই প্রাপ্তির বর্ষপূর্তি

আন্তর্জাতিক বাজার ধরতে সরকারের দিকে তাকিয়ে স্থানীয় ব্যবসায়ীরা৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৬, ২০১৮, ১৫:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৬, ২০১৮, ১৫:২১

options
link
রসগোল্লায় মজে বাংলা, নীরবেই পার মিহিদানা-সীতাভোগের জিআই প্রাপ্তির বর্ষপূর্তি zoom

সৌরভ মাজি, বর্ধমান: রসগোল্লার আগেই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই পেয়েছে বর্ধমানের সীতাভোগ-মিহিদানা৷ বাংলার রসগোল্লার বর্ষপূর্তি উপলক্ষে ঢাকঢোল পিটিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হলেও নীরবেই বর্ষবরণ করলেন বর্ধমানের সীতাভোগ-মিহিদানা প্রস্তুতকারী শিল্পীরা৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প বর্ধমানের মিষ্টি হাবেও ছিল না কোনও কর্মসূচি৷ প্রচারের অভাবে সরকারি প্রকল্পে থাকা মিষ্টি হাবও ধুঁকছে৷ বর্ধমানের প্রসিদ্ধ সীতাভোগ-মিহিদানা আন্তর্জাতিক ফুড ফেস্টিভ্যালে প্রশংসিত হলেও সংরক্ষণ ও প্যাকেজিংয়ের অভাবে বাজার না পাওয়ায় চিন্তায় ঘুম উড়েছে ব্যবসায়ীদের৷

[মুখ্যমন্ত্রীর জনসভায় ঢোকার অনুমতি পেলেন না সব্যসাচী দত্ত!]

রাজ্য সরকারের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন দপ্তরের তরফে বর্ধমানের মিষ্টান্ন ব্যবসায়ী সংগঠনকে সীতাভোগ ও মিহিদানার সংরক্ষণ ও বিজ্ঞানসম্মত ভাবে প্যাকেটে মুড়ে ভিন রাজ্যে সরবরাহ করার বিষয়ে একাধিক প্রস্তাবও দিয়েছে৷ অভিযোগ, উপযুক্ত পরিকাঠামো না থাকায় ক্ষতির বহর বাড়ছে ব্যবসায়ীদের৷ পরিকাঠামো সংক্রান্ত সমস্যা সমাধানে শিল্প দপ্তরের প্রধান সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেছেন সংগঠনের কর্তারা৷ আলাপন বন্দ্যোপাধ্যায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন এই সংগঠনের যুগ্ম সম্পাদক প্রমোদ সিংহ। তাঁর কথায়, “রসগোল্লার অনেক আগেই আমাদের বর্ধমানের সীতাভোগ-মিহিদানা জিআই তকমা পেয়েছে। কিন্তু আমরা মার খেয়েছি সংরক্ষণ ও প্যাকেজিংয়ের ব্যবস্থা করতে না পারায়। বিদেশে সরবরাহের প্রস্তাব এলেও আমরা তা করতে পারছি না। আলাপনবাবুকে সব জানিয়েছি। তিনি আশ্বাস দিয়েছেন। দেখা যাক কী করতে পারি।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[রহিম ভাইয়ের হাতে তৈরি প্রতিমার কাঠামো, সম্প্রীতির মেলবন্ধন জগদ্ধাত্রী পুজোয়]

প্রমোদবাবু জানান, কিছুদিন আগে তাঁরা মুম্বইয়ে আন্তর্জাতিক ফুড ফেস্টিভ্যালে সীতাভোগ-মিহিদানা নিয়ে গিয়েছিলেন। প্রশংসাও করেছেন সকলে। বিদেশে কীভাবে সরবরাহ করা যায় তা নিয়ে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন৷ অনলাইনে অর্ডার দেওয়া যায় কি না তাও জানতে চেয়েছেন বিদেশের অনেক সংস্থা ও কর্তারা। কিন্তু সংরক্ষণ ও প্যাকেজিংয়ের প্রতিবন্ধকতা বিশ্বের দরজা বন্ধ করে রেখেছে৷ রসগোল্লার ক্ষেত্রে সেই সমস্যা থাকে না৷ দিব্যি টিনের বাক্সে প্যাকেজিং করে বিদেশে রপ্তানি হচ্ছে রসগোল্লা।

[রায়গঞ্জে গুলিবিদ্ধ তৃণমূল ছাত্রনেতা, গ্রেপ্তার ৫]

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বর্ধমানে মিষ্টি হাব গড়া হয়েছে। লক্ষ্য, বর্ধমানের সীতাভোগ ও মিহিদানা থেকে শুরু করে শক্তিগড়ের ল্যাংচা ও জেলার অন্যান্য বিখ্যাত মিষ্টান্নর গুণগত মান বাড়ানো ও বিপণনে সহায়তা দেওয়া৷ প্রথম পর্যায়ে সেই মিষ্টি হাবে অনেক দোকানও চালু হয়৷ কিন্তু বছর ঘুরতেই অনেকগুলি দোকানে ঝাঁপ বন্ধ হয়ে যায় সেখানে৷ ইতিমধ্যে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করতে পূর্ব বর্ধমান জেলা পরিষদ টেন্ডারও ডেকেছে। জেলা প্রশাসনের কর্তাদের আশা, দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হলে ঘুরে দাঁড়াবে মিষ্টি হাব। জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু জানান, মিষ্টি হাব থেকেই বর্ধমানের প্রসিদ্ধ মিষ্টান্নর বিপণনে নতুন দরজা খুলে যাবে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.