সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : বাখরাহাটে জারি হল ১৪৪ ধারা। আগামী একমাসের জন্য এই ধারা লাগু থাকবে। এমনটাই নির্দেশ আলিপুর(সদর) মহকুমাশাসকের। মাইকিং করে প্রচার শুরু করেছে পুলিশ। জানানো হয়েছে, চারজনের বেশি এলাকায় চলাচল করতে পারবেন না। কোনও সভা বা মিটিং-মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ। অস্ত্র-সহ কাউকে ধরা হলে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন। সবসময় এলাকায় মোতায়েন থাকবে বিরাট পুলিশ বাহিনী। তবে খোলা থাকবে দোকানপাট, স্কুল-কলেজ। জনজীবনকেও স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে রাজ্যসরকার। ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করা হয়েছে।
স্করপিও গাড়ির ধাক্কায় মা ও ছেলের মৃত্যুর ঘটনায় সোমবার বিকেল থেকে উত্তাল হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার বাখরাহাটের রসপুঞ্জ এলাকা। সোমবার বিকেলে একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় দু’জনের। ঘটনার খবর ছড়াতেই উত্তেজিত জনতা ঘাতক গাড়িটিতে ভাঙচুর চালায়|পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ এলে তাদের সঙ্গে খন্ডযুদ্ধ বেধে যায় উত্তেজিত জনতার। গত দু’দিনে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। মূল অভিযুক্ত কালুকে গ্রেফতার করা হলেও পরিস্থিতি সামাল দিতে পারেনি পুলিশ। দফায় দফায় পথ অবরোধ, বিষ্ণুপুর ফাঁড়িতে ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন লাগানোর মতো ঘটনাও ঘটে। এরপরই বৃহস্পতিবার সকাল থেকে এলাকায় জারি করা হয় ১৪৪ ধারা। আগামী একমাসের জন্য যা বহাল থাকবে।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন