Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Cooch Behar

পুজোর শুরুতেই দিনহাটায় চলল গুলি, মৃত্যু ২ তৃণমূল কর্মীর

গুরুতর জখম আরও ৫ জন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১১, ২০২১, ০৯:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১১, ২০২১, ০৯:৩৭

options
link
পুজোর শুরুতেই দিনহাটায় চলল গুলি, মৃত্যু ২ তৃণমূল কর্মীর zoom
ছবি: প্রতীকী

বিক্রম রায়, কোচবিহার: মহাপঞ্চমীর রাতে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের সিতাই। চলল গুলি। মৃত্যু হয়েছে ২ তৃণমূল কর্মীর। গুরুতর জখম আরও ৫ জন। কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

জানা গিয়েছে, কোচবিহারের (Cooch Behar) সিতাই বিধানসভার গীতালদহে জমি নিয়ে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল দুই গোষ্ঠীর মধ্যে। রবিবার তা চরম আকার ধারন করে। সামান্য কথা কাটাকাটি থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গোষ্ঠী। একে অন্যের উপর আক্রমণ চালায়। সেই সময়ই চলে গুলি। গুলিবিদ্ধ হন বেশ কয়েকজন। তাঁদের মধ্যেই ছিলেন মান্নান হক ও মুজাফফর হোসেন নামে দুই তৃণমূল কর্মী। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তাঁরা। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: COVID-19: উৎসবের মাঝে রাজ্যের কোভিড গ্রাফে স্বস্তি, কমল সংক্রমণ, নিম্নমুখী মৃত্যুহারও]

গুরুতর জখম আরও পাঁচজন। তাঁদের নাম দুলাল মিঞা, মিন্টু হক, দিলদার হোসেন, আবাইদুল হক, জাহাঙ্গির আলম। সূত্রের খবর, আহতদের মধ্যে চারজন দিনহাটা হাসপাতালে ভরতি। একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কোচবিহারে স্থানান্তরিত করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ও আহতরা প্রত্যেকেই তৃণমূল কর্মী। এলাকার দখল কার হাতে থাকবে তা নিয়ে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল। সেই অশান্তির জেরে এই ঘটনা।

পুলিশের তরফে জানানো হয়েছে, এলাকায় যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায় সেদিকে নজর দেওয়া হচ্ছে। কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

[আরও পড়ুন: Durga Puja 2021: বনগাঁয় পুজো উদ্বোধনে গিয়ে খোশমেজাজে মদন মিত্র, গাইলেন ‘ও লাভলি’]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.