Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬

আসানসোলে বিয়েবাড়িতে রক্তারক্তি, ভোজ খেতে এসে মহিলার মৃত্যু

পুরনো শত্রুতার জেরে খুন? তদন্তে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০১৭, ০৫:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০১৭, ০৫:৫৪

options
link
আসানসোলে বিয়েবাড়িতে রক্তারক্তি, ভোজ খেতে এসে মহিলার মৃত্যু zoom

সৌরভ মাজি, আসানসোল: আসানসোলে বিয়েবাড়িতে রক্তারক্তি। বচসার জেরে বরের ভাইয়ের বন্ধুর এলোপাথাড়ি গুলি। ভোজ খেতে এসে মৃত্যু হল এক মহিলার। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি দুজন। অভিযুক্তকে ধরে ফেলে বেধড়ক মারধর করা হয়। তাকেও হাসপাতালে ভর্তি করতে হয়েছে। কী কারণে এই ঘটনা তা পুলিশ খতিয়ে দেখছে।

[ভারতীয় ভূখণ্ড দাবি করে মানচিত্র প্রকাশ চিনের, জটিল পরিস্থিতি]

আসানসোলের কাঁকরশোল এলাকার বাসিন্দা সাগর বাউড়ি গত বৃহস্পতিবার বিয়ে করেন। শনিবার ছিল বউভাত। সন্ধে থেকে লোকজনের সমাগমে গমগম করছিল বিয়েবাড়ি। রাত বারোটা নাগাদ অনেকের খাওয়া-দাওয়া হয়ে যায়। বিয়েবাড়িতে আমন্ত্রিত ছিলেন ভেনোমেন এলাকার বাসিন্দা অলোক সাঁই। সাগরের ভাই কিষাণ বাউড়ির বন্ধু হলেন অলোক। বিয়েবাড়িতে কিষাণের সঙ্গে অলোকের গণ্ডগোল বাধে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বচসা চলাকালীন আচমকা রিভলবার বার করে অলোক। কিষাণকে লক্ষ করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে ওই যুবক। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন কিষাণ। আতঙ্কিত হয়ে পড়েন বিয়েবাড়িতে আসা লোকজন। এরই মধ্যে অনিতা বাউড়ি এবং লক্ষ্মী বাউড়ি নামের দুই মহিলা গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলে থাকা লোকজন অলোককে ধরে ফেলে। শুরু হয় গণপ্রহার। চারজনকে গভীর রাতে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে অনিত বাউড়ির মৃত্যু হয়। কিষাণের পেটে গুলি লাগে। তাঁর অবস্থা গুরুতর। লক্ষ্মীর গুলি লাগলেও সঙ্কট কেটেছে। মারধরে জখম অলোকের অবস্থা আশঙ্কাজনক। অনিতা এবং লক্ষ্মী সম্পর্কে কিষাণের দূর সম্পর্কের আত্মীয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[রেললাইনে মাছবাজার, দুটি ট্রেনের মাঝে পড়ে চম্পাহাটিতে মৃত ৩]

এলাকার বাসিন্দারা জানিয়েছেন কিষাণের সঙ্গে ভাল সম্পর্ক ছিল অলোকের। কেন অলোক গুলি চালাল তা নিয়ে তারা ধোঁয়াশায়। স্থানীয়দের মতে অলোক মত্ত অবস্থায় ছিলেন। এই বিষয়টিও পুলিশের নজরে রয়েছে। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এডিসিপি (সেন্ট্রাল) জয় টুডু জানিয়েছেন, অলোককে জেলের পুলিশ সেলে রাখা হয়েছে। পিছনে পুরনো শত্রুতা, নাকি মদ্যপানের জেরে মেজাজ হারিয়ে অলোক ওই আচরণ করল তা পুলিশ খতিয়ে দেখছে। ভোজবাড়িতে খেতে গিয়ে অনিতা বাউড়ির মৃত্যুর ঘটনায় হতবাক কাঁকড়শোল এলাকার বাসিন্দারা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.