Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Garia

চায়ের সঙ্গে মাদক মিশিয়ে খাইয়ে বেহুঁশ! তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার

ধৃতকে এদিন আদালতে তোলা হয়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০২৫, ১৮:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০২৫, ১৮:০৮

options
link
চায়ের সঙ্গে মাদক মিশিয়ে খাইয়ে বেহুঁশ! তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার zoom
প্রতীকী ছবি।

দেবব্রত মণ্ডল, বারুইপুর: চায়ের সঙ্গে কিছু মিশিয়ে বেহুঁশ করে ধর্ষণের চেষ্টা এক তরুণীকে। চাঞ্চল্যকর ঘটনাটি নরেন্দ্রপুর থানার গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকায়। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যক্তিকে।

জানা গিয়েছে, স্টেশন এলাকার কাছেই কয়লাপট্টি এলাকায় ওই ব্যক্তির চায়ের দোকান আছে। প্রায়শই ওই দোকানে চা খেতে যেতেন ওই তরুণী। সেই সূত্রে দু’জনের মধ্যে পরিচয়ও ছিল। গতকাল মঙ্গলবার রাতে ওই দোকানে চা খেতে গিয়েছিলেন ওই তরুণী। তাঁর স্বামী ভিনরাজ্যে কর্মরত। গতরাতে ওই দোকানির মাধ্যমে অনলাইনে স্বামীকে টাকা পাঠাতেও চেয়েছিলেন ওই তরুণী। অভিযোগ, এর মধ্যেই ওই দোকানি তাঁকে চা খেতে দেন। সেই চা খাওয়ার পরেই বেহুঁশ হয়ে পড়েন। অভিযোগ, সেই সুযোগেই ওই তরুণীকে দোকানি দোকানের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জ্ঞান ফিরে আসায় কোনওরকমে ওই তরুণী দোকান থেকে পালিয়ে যান। এরপরেই তিনি নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে। ওই দোকান থেকে ফোন-সহ আরও বেশ কিছু জিনিস উদ্ধার করা হয়েছে। আজ, বুধবার ধৃতকে বারুইপুর আদালতে তোলা হয়। ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই তরুণীকে কোনওভাবে চায়ের সঙ্গে মাদক মিশিয়ে দেওয়া হয়েছিল। সেজন্যই ওই তরুণী কিছু সময়ের মধ্যে বেহুঁশ হয়ে গিয়েছিলেন।

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.