Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

সেনা ছাউনি লাগোয়া জঙ্গলে জওয়ানের পচাগলা দেহ, চাঞ্চল্য শিলিগুড়ির শালুগাড়ায়

২৪ জুন থেকে নিখোঁজ ছিলেন তিনি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০১৮, ২০:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০১৮, ২০:১০

options
link
সেনা ছাউনি লাগোয়া জঙ্গলে জওয়ানের পচাগলা দেহ, চাঞ্চল্য শিলিগুড়ির শালুগাড়ায় zoom

সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: সেনা ছাউনি লাগোয়া জঙ্গল থেকে মিলল নিখোঁজ জওয়ানের পচাগলা দেহ। চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি শালুগাড়ায়। অপহরণ করে অভিযোগে দায়ের করেছেন মৃতের স্ত্রী। তদন্তে ভক্তিনগর থানার পুলিশ।

[ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ছাত্র]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উত্তরবঙ্গের বৃহত্তম শহর শিলিগুড়ি। রাজ্যের দ্বিতীয় বৃহত্তমও বটে। তবে শহরটির ভৌগলিক অবস্থানও কম গুরুত্বপূর্ণ নয়। শিলিগুড়ির একদিকে নেপাল ও ভুটান। আর অন্যদিকে বাংলাদেশ। শহরের উপকণ্ঠে শালুগাড়ায় সেনা ছাউনি। সেখানেই কর্মরত ছিলেন উত্তম কামলে। তাঁর বাড়ি মহারাষ্ট্রে। কিন্তু, ২৪ জুন থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না ওই জওয়ানের। ভক্তিনগর থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছিলেন উত্তমের স্ত্রী পার্বতী। তাঁর সন্ধানে তল্লাশি চালাচ্ছিল। শেষপর্যন্ত ওই জওয়ানের পচাগলা মৃতদেহ উদ্ধার হল।

মঙ্গলবার সকালে শালুগাড়া সেনা ছাউনি লাগোয়া জঙ্গলে কামলে উত্তম গুলাবের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় ভক্তিনগর থানায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি সেগুন গাছের সঙ্গে বিছানা চাদর দিয়ে মৃতদেহটি বাঁধা ছিল। দেহ পচন ধরে গিয়েছিল। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বিবাহ বর্হিভূত সম্পর্ক ছিল মৃত জওয়ানের। তবে ওই মহিলা এই ঘটনার সঙ্গে জড়িত কিনা, তা স্পষ্ট নয়। ঘটনার তদন্তে ভক্তিনগর থানার পুলিশ। খবর পাঠানো হয়ে মহারাষ্ট্রে মৃত জওয়ানের বাড়িতে।

[গ্রিন সিটি হচ্ছে বালুরঘাট, উদ্যোগ পুরসভার]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.