সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির দালানে মাটি খুঁড়ে যুবতীর কঙ্কাল উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কাঁথির দরুয়ায়৷ সন্দেহ করা হচ্ছে, স্ত্রীকে খুন করে তাঁর বাপের বাড়ির দালানেই পুঁতে রেখে ফেরার হয়েছে স্বামী৷
নুরজাহান খাতুন নামে এক যুবতীর নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছিলেন তাঁর স্বামী৷ ২০১৫ সালের নভেম্বর থেকেই নিখোঁজ ছিলেন তিনি৷ শনিবার নিখোঁজ মহিলার বাড়ির পাশে মাটি খুঁড়তে গিয়ে পচা গন্ধ পান আশেপাশের লোকজন৷ তখনই খবর দেওয়া হয় পুলিশকে৷ পুলিশ এসে মাটি খুঁড়ে উদ্ধার করে নরকঙ্কাল৷ পুলিশের সন্দেহ, নিখোঁজ মহিলাকে খুন করে তাঁর বাপের বাড়ির দালানেই পুঁতে দেওয়া হয়েছিল৷ নিজেকে নির্দোষ প্রমাণ করতেই থানায় নিখোঁজ ডায়রি করেছিলেন তিনি৷ জানা যাচ্ছে, কেরলের এক যুবকের সঙ্গে বিয়ে হয় নিখোঁজ নুরজাহানের৷ পণ নিয়ে তাঁদের মধ্যে অশান্তি লেগেই ছিল৷ তার জেরেই মহিলাকে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের৷ ঘটনার কয়েকদিন পর থেকেই বেপাত্তা ওই যুবক৷ পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন