Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

কোর্ট চত্বরে আক্রান্ত সুশান্ত ঘোষ

কোর্ট চত্বরেই আক্রান্ত হলেন কঙ্কাল-কাণ্ডের অভিযুক্ত সিপিএমের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০১৬, ১৪:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০১৬, ১৪:৩৫

options
link
কোর্ট চত্বরে আক্রান্ত সুশান্ত ঘোষ zoom

নিজস্ব সংবাদদাতা: কোর্ট চত্বরেই আক্রান্ত হলেন কঙ্কাল-কাণ্ডের অভিযুক্ত সিপিএমের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ৷ বৃহস্পতিবার সকালে মেদিনীপুর জেলা আদালত চত্বরে দাসেরবাঁধ কঙ্কাল-কাণ্ড মামলায় হাজিরা দিতে আসেন সুশান্তবাবু৷ তখন আচমকাই তাঁকে ঘুসি মারেন নিহত রাজু সিংয়ের বাবা মনোরঞ্জন সিং৷ সুশান্তবাবুর উদ্দেশে অকথ্য গালিগালাজও করেন তিনি৷ সঙ্গে সঙ্গেই পুলিশ সুশান্তবাবুকে সরিয়ে নিয়ে যায়৷ আটক করে জিজ্ঞাসাবাদ করে মনোরঞ্জন সিংকে৷

মনোরঞ্জনের অভিযোগ, তাঁর ছেলের খুনের পিছনে রয়েছেন এই সুশান্তবাবুই৷ নিজের হাতেই তিনি সুশান্তকে মেরে ফেলতে চান৷ আদালত চত্বরেই চিৎকার করে একথা বলতে থাকেন মনোরঞ্জন৷ এদিন শুনানি শুরুর আগেই সুশান্ত ঘোষ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন৷ ওই ভিড়ের মধ্যেই ছিলেন মনোরঞ্জন সিং৷ আচমকাই মনোরঞ্জন ঘুসি চালিয়ে দেন সুশান্তবাবুকে লক্ষ্য করে৷ সুশান্তবাবু অবশ্য তাঁকে ঠেকানোর চেষ্টা করেন৷ এরপরই সুশান্তবাবু বিচারকের এজলাসে শুনানির জন্য ঢুকে যান৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.