Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
করোনা

জল নেওয়ার আগে ধুতে হবে হাত, সংক্রমণ রুখতে টিউবওয়েলের কাছে রাখা হল সাবান-পোস্টার

এলাকার একদল যুবকই প্রতিটি টিউবওয়েলে রাখছেন সাবান-পোস্টার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২০, ১২:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২০, ১২:৪৪

options
link
জল নেওয়ার আগে ধুতে হবে হাত, সংক্রমণ রুখতে টিউবওয়েলের কাছে রাখা হল সাবান-পোস্টার zoom

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: করোনা সংক্রমণ রুখতে স্যানিটাইজার, মাস্ক ব্যবহার করছেন কমবেশি সকলেই। এড়িয়ে চলছেন অন্যের সংস্পর্শও। কিন্তু প্রত্যন্ত গ্রামে যেখানে একটি টিউবওয়েল ব্যবহার করে একাধিক পরিবার, সেখানে সম্পূর্ণভাবে অন্যের স্পর্শ এড়ানো কার্যত অসম্ভব। এই সমস্যার কথা ভেবে অভিনব উদ্যোগ নিল বনগাঁর একদল যুবক।

জানা গিয়েছে, কয়েকদিন ধরেই বনগাঁর বিভিন্ন এলাকায় ঘুরে টিউওয়েল ও পুরসভার জলের কলগুলিতে সাবান রাখছেন ওই যুবকেরা। পাশে টাঙিয়ে দিচ্ছেন পোস্টারও। যাতে জল নেওয়ার আগে প্রত্যেকে সাবান দিয়ে হাত ও কলের হাতল পরিস্কার করেন। ওই যুবকদের কথায়, “প্রতিদিন বহু মানুষ এই কলগুলি থেকে জল নেন। ফলে অন্যের সংস্পর্শ সম্পূর্ণভাবে এড়িয়ে চলা কার্যত অসম্ভব। তাই তাঁদের সুরক্ষার কথা ভেবেই নিজেদের অর্থ দিয়ে এই সাবানের ব্যবস্থা।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: লকডাউনে বাড়ছে খাদ্য সংকট, বিবাহ বার্ষিকীর জন্য জমানো টাকায় খাদ্যসামগ্রী বিলি দম্পতির]

সূত্রের খবর, করোনা আতঙ্ক ছড়িয়ে পড়তেই বনগাঁর বিজ্ঞানমনস্ক এই যুবকেরা বিভিন্ন গ্রামে গিয়ে মানুষকে সচেতন করছেন। এলাকার বিভিন্ন নলকূপ যেখান থেকে দৈনিক কয়েক হাজার মানুষ জল নিতে আসেন। সেখান থেকে জল নেওয়ার আগে সকলকে সাবান দিয়ে হাত ধোওয়ার পরামর্শ দিয়েছেন। ইতিমধ্যেই বনগাঁ শহর, ট্যাংরা কলোনি, পাইকপাড়া, বাগদা , গাইঘাটার আংড়াইল, কালিয়ানি-সহ বিভিন্ন গ্রামে প্রায় ১ হাজার নলকূপে সাবানের ব্যবস্থা করে পোস্টার টাঙিয়েছেন। বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বুঝিয়েছেন। এ প্রসঙ্গে তুষার রায় নামে এক যুবক বলেন, “সাবান আর স্যানিটাইজার মানুষকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে থেকে দূরে রাখতে পারে। তাই গ্রামে গ্রামে পোস্টারিং করে টিউবওয়েলগুলিতে সাবান লাগিয়ে দিচ্ছি। এখনও পর্যন্ত প্রায় ১০০০ টি কলে পোস্টারিং করেছি। আমরা ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাব৷” যুবকদের উদ্যোগে খুশি বাসিন্দারা।

[আরও পড়ুন: ফ্রন্টলাইনে থাকা ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের বাড়ি যেতে হবে না, গোষ্ঠী সংক্রমণ ঠেকাতে সিদ্ধান্ত]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.