Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

ফের ভিডিও কলে আত্মহত্যা, প্রেমিকের গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ার দৃশ্য দেখল নাবালিকা

মর্মান্তিক!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০১৮, ১৫:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০১৮, ১৫:০৩

options
link
ফের ভিডিও কলে আত্মহত্যা, প্রেমিকের গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ার দৃশ্য দেখল নাবালিকা zoom

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: সোশ্যাল মিডিয়ায় আলাপ। ঘনিষ্ঠতা ও প্রেম। রাতে প্রেমিকার ভিডিও কলে কথা বলতে বলতেই আত্মহত্যা। চেনা ছকে ফের জীবনে ইতি টানল এক কিশোর। এবারেও দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে ওই কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার করে তার বন্ধুরা। বারুইপুর থানায় প্রেমিকার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার।

[স্ত্রীকে খুনের পর গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী স্বামী, চাঞ্চল্য কল্যাণীতে]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দক্ষিণ ২৪ পরগনা বারুইপুরের পদ্মপুকুর হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্র সুরজ রায়। বাড়ি সোনারপুরের শালেপুরে। তার প্রেমিকাও নেহাতই কিশোরী। অষ্টম শ্রেণির ছাত্রী সে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পাড়ায় খুব একটা মেলামেশা করত না সুরজ। তার বন্ধু সকলেই অন্য এলাকার বাসিন্দা। প্রতিদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে যেত ওই কিশোর। দিনভর তাকে আর পাড়া দেখা যেত না। ফিরত রাতে। মাস ছয়েক আগে সোশ্যাল মিডিয়ায় সোনারপুরের এক কিশোরীর সঙ্গে আলাপ হয় সুরজের। ক্রমে ঘনিষ্ঠতা বাড়ে। তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। প্রতি দিন রাতে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে চ্যাট করত সুরজ। বুধবার রাতেও চ্যাট করছিল দু’জনেই। পরিবারের লোকেদের দাবি, রাতে প্রেমিকার সঙ্গে তুমুল ঝগড়া হয় সুরজের। ভিডিও কল চলাকালীন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। এদিকে রাতে যে ছেলে এমন কাণ্ড ঘটিয়েছে, তা টেরই পাননি বাড়ির লোকেরা। সকালে দীর্ঘক্ষণ সুরজের সাড়াশব্দ না পেয়ে, বন্ধদের খবর দেয় তার দিদি। বন্ধুরাই ঘরের দরজা ভেঙে ওই কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার করে। হাসপাতালে নিয়ে গেলে সুরজকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বারুইপুর থানায় প্রেমিকার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবারের লোকেরা। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

দিন কয়েক আগে সোনারপুরে ভিডিও কলে কথা বলতে বলতে আত্মহত্যা করেছিল এক স্কুল ছাত্রী। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রেমিককে গ্রেপ্তার করে পুলিশ। পরিবারের লোকেদের দাবি, দুপুরে ভিডিও কলে প্রেমিকের সঙ্গে কথা বলছিল ওই কিশোরী। সন্ধ্যা পর্যন্ত তার আর কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। শেষপর্যন্ত ঘরের জানলা দিয়ে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা।

ছবি: বিশ্বজিৎ নস্কর

[মহিলাকে পায়রার রক্ত খাইয়ে তান্ত্রিকের ঝাড়ফুঁক, মধ্যমগ্রামে শোরগোল

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.