Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬

প্রেমিকের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন, ভিডিও চ্যাট চলাকালীন আত্মঘাতী স্কুল ছাত্রী

চাঞ্চল্য সোনারপুরে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০১৮, ১০:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০১৮, ১০:৪২

options
link
প্রেমিকের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন, ভিডিও চ্যাট চলাকালীন আত্মঘাতী স্কুল ছাত্রী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  সম্পর্কে টানাপোড়েন। ভিডিও কলে প্রেমিকের সঙ্গে কথা বলতে বলতেই আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী। ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের মোবাইলে আত্মহত্যার ভিডিও পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে। অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার।

[তৃতীয় স্ত্রীকে পিটিয়ে খুনের পর রাস্তায় দেহ ফেলে পালাল আবগারি আধিকারিক]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সোনারপুরের বৈদ্যপাড়ার বাসিন্দা মৌসুমী মিস্ত্রি। স্থানীয় একটি স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী সে। আরিয়ান নামে এলাকারই এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল মৌসুমী। দু’জনের রীতিমতো ঘনিষ্ঠতাও ছিল বলে খবর। যদিও মেয়ের সঙ্গে আরিয়ানের সম্পর্ক নিয়ে মৌসুমীর বাড়ির লোকেরা কিছু জানতেন না।ওই কিশোরীর মা শম্পা মিস্ত্রির দাবি, মেয়েকে হামেশাই ফোনে এক যুবকের সঙ্গে কথা বলতে দেখতেন। তবে কে সেই যুবক? মৌসুমীর সঙ্গে তাঁর কী সম্পর্ক?  সে বিষয়ে কোনও ধারণা ছিল না তাঁর। পরিবারের লোকেদের দাবি, রবিবার দুপুরে নিজের ঘরে বসেই ভিডিও কলে আরিয়ানের সঙ্গে কথা বলছিল মৌসুমী। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। কিন্তু, সন্ধ্যা গড়িয়ে গেলেও মেয়ে ঘর থেকে না বেরনোয় চিন্তিত হয়ে পড়েন পরিবারের লোকেরা। তাঁরা জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় বিস্তর ডাকাডাকি করেও মৌসুমীর কোনও সাড়া পাওয়া যায়নি। এমনকী, ওই কিশোরীর মোবাইলে ফোনও করেছিলেন তাঁর বাবা। কিন্তু, ফোন বেজে যায়। শেষপর্যন্ত ঘরের জানালা দিয়ে দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকেরা। খবর পেয়ে আসে সোনারপুর থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সোমবার সকালে মেয়ের প্রেমিকের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছে মৌসুমী মিস্ত্রির পরিবারের লোকেরা। ওই কিশোরের মোবাইল থেকে আত্মহত্যার ভিডিও ও প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ ছবি পাওয়া গিয়েছে বলে খবর।

[অনাহারে থেকেও উচ্চ মাধ্যমিকে ৪ বিষয়ে লেটার, ইঞ্জিনিয়ার হতে চায় রাকেশ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.