সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক যেমনটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তেমনটাই বাস্তবায়িত হতে চলেছে৷ এবার ষষ্ঠী থেকে নয়, দুর্গাপুজোর পঞ্চমীতেও ছুটি পাবেন রাজ্য সরকারের কর্মীরা৷
গত ২ সেপ্টেম্বর সাধারণ ধর্মঘটের দিন সরকারি কর্মীদের উপস্থিতির হার ছিল প্রায় একশো শতাংশ৷ বনধকে ব্যর্থ করে সরকারি বাস বা ট্যাক্সিতে কর্মক্ষেত্রে উপস্থিত হয়েছিলেন সরকারি কর্মীরা৷ সেদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে ছিলেন, প্রয়োজনে পুজোর সময় এক দিন বেশি ছুটি ঘোষণা করা হতে পারে৷ নবান্ন সূত্রে খবর, পঞ্চমী থেকেই ছুটি ঘোষণা করা হবে শীঘ্রই৷ ফলে টানা ছুটি মিলবে৷ এমনিতে মহাষষ্ঠীর দিন থেকে সরকারিভাবে ছুটি রয়েছে৷ বনধের দিন কাজ করার সুফল হাতেনাতেই পেলেন কর্মীরা৷ পুজোর ছুটির তালিকায় অতিরিক্ত একদিন যুক্ত হতে চলায় নিঃসন্দেহে খুশি হবেন কর্মীরা৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন