নিজস্ব সংবাদদাতা: কালী ঠাকুরের বিগ্রহকে রক্ত পান করানোর নামে সাত বছরের এক শিশুর আঙুল কাটল তান্ত্রিক৷ বিষয়টি নজরে আসতেই ওই তান্ত্রিককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এলাকার মানুষ৷ সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে ধনেখালি থানার বিষ্ণুপুর গ্রামে৷
স্থানীয় সূত্রে খবর, বছর সাতেকের ওই শিশু আশিস মালিক স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র৷ এদিন স্কুল ছুটির পর সে বাড়ি ফিরছিল৷ সেই সময় গ্রামেরই এক তান্ত্রিক বুদ্ধদেব সাঁতরা ওই শিশুটিকে ভুলিয়ে তার ডেরায় নিয়ে যায়৷ ভাল ভাল খাবার খাওয়ায় তাকে৷ তার পর সে আশিসকে বলে কালী ঠাকুর তার রক্ত খাবে৷ বলেই সে জোর করে আশিসকে চেপে ধরে ধারালো অস্ত্র দিয়ে তার আঙুল কাটতে যায়৷
শিশুটি ভয় পেয়ে চিৎকার করতে শুরু করে৷ ততক্ষণে ধারালো অস্ত্রের আঘাতে শিশুটির আঙুল অনেকটাই কেটে যায়৷ আশিসের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন৷ বেগতিক বুঝে তান্ত্রিক পালাতে গেলে জনতা তাকে তাড়া করে ধরে ফেলে৷ এর পর শুরু হয় গণপ্রহার৷ গণপিটুনির পর ওই তান্ত্রিককে ধনেখালি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ পুলিশ তাকে গ্রেফতার করে৷ শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন