Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Kultali

ফের মৈপীঠে বাঘের আতঙ্ক! পায়ের ছাপ মিলল লোকালয়ে, ঘটনাস্থলে বনদপ্তর ও পুলিশ

মৈপীঠ-বৈকণ্ঠপুর পঞ্চায়েত এলাকায় বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৭, ২০২৫, ১৩:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৭, ২০২৫, ১৩:১২

options
link
ফের মৈপীঠে বাঘের আতঙ্ক! পায়ের ছাপ মিলল লোকালয়ে, ঘটনাস্থলে বনদপ্তর ও পুলিশ zoom
বাঘের পায়ের ছাপ।

দেবব্রত মণ্ডল, বারুইপুর: ফের মৈপীঠে বাঘের আতঙ্ক! বৃহস্পতিবার সকালে বাঘের পায়ের ছাপ দেখতে পান গ্রামবাসীরা। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। খবর যায় বনদপ্তরে। পৌঁছয় পুলিশও। শুরু হয় তল্লাশি। তবে আধিকারিকদের অনুমান, বাঘটি জঙ্গলে ফিরে গিয়েছে।

এদিন সকালে মৈপীঠ-বৈকণ্ঠপুর পঞ্চায়েতের কিশোরীমোহনপুর এলাকায় পায়ের ছাপ দেখেন কয়েকজন গ্রামবাসী। এই ঘটনা জানাজানি হতেই স্বাভাবিকভাবেই নতুন করে আতঙ্ক গ্রাস করে মৈপীঠবাসীদের মনে। নদীর ধারে বাঘের ছাপ দেখতে ভিড় করতে থাকেন গ্রামবাসীরা। খবর যায় থানা ও বনদপ্তরে। ছুটে আসেন আধিকারিকরা। গ্রামবাসীদের নদীর ধার থেকে সরিয়ে, শুরু হয় সার্চ অপারেশন। তল্লাশি পর বনদপ্তরের আধিকারিকদের অনুমান, রাতে নাগাদ বেরিয়ে এসেছিল বাঘটি। পরে সে জঙ্গলে ফিরে গিয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, কুলতলি (Kultali), মৈপীঠ সংলগ্ন এলাকায় বাঘের আনাগোনা নতুন নয়। মাস কয়েক আগেও মাতলা ও মাকড়ি নদীর সংযোগস্থল পেরিয়ে বাঘকে দেউলবাড়ি গ্রামের ধান খেতে ঢুকতে দেখেছিলেন মৎস্যজীবীরা। গ্রামবাসীরাই রাত জেগে পাহারার ব্যবস্থা করেন। বনদপ্তরের দীর্ঘ চেষ্টার পর সেবার দক্ষিণরায় ফিরেছিল নিজের ডেরায়। তাছাড়াও, মাতলা ও মাকড়ি নদীর সংযোগস্থল পেরিয়ে বারবার বাঘ চলে আসে লোকালয়ে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.