Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Birbhum

তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগে উত্তপ্ত বীরভূম! নেপথ্যে রাজনৈতিক দ্বন্দ্ব?

ঘটনাস্থলে বীরভূম জেলা পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ১১:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ১১:১৯

options
link
তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগে উত্তপ্ত বীরভূম! নেপথ্যে রাজনৈতিক দ্বন্দ্ব? zoom

নন্দন দত্ত, সিউড়ি: ফের উত্তপ্ত বীরভূম। খুন হলেন এক তৃণমূল নেতা। একা পেয়ে বাইক থেকে নামিয়ে পিটিয়ে মারার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে কাঁকড়তলা থানার বড়রা গ্রামে। শনিবার তাঁর মৃত্যু হয়েছে। ঘটনায় তীব্র উত্তেজনা এলাকায়। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তৃণমূল নেতার নাম শেখ নিয়ামুল। শুক্রবার রাতে বড়রা বাসস্ট্যান্ড থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় আচমকা গ্রামের গরিব পাড়া সংলগ্ন এলাকায় নিয়ামুলের উপর হামলা চালায় দুষ্কৃতীর দল। তাঁকে বাইক থেকে নামিয়ে পাথর ও লোহার রড-সহ একাধিক ভারী বস্তু দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পাথর দিয়ে নিয়ামুলের মাথা থেঁতলে দেওয়া হয় বলে দাবি পরিবারের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকড়তলা থানার বিশাল পুলিশ বাহিনী। নিয়ামুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যাওয়ার পথে রাস্তায় তাঁর মৃত্যু হয়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মৃত তৃণমূল নেতার দাদা এনামুল শেখের অভিযোগ, তাঁরা তৃণমূলের ঊজ্জ্বল কাদেরির সঙ্গে থাকেন। সেই আক্রোশে কালো গোষ্ঠী তাঁর ভাইকে আক্রমণ করে। কালোর বাড়ির সামনে একটি লোহার আড়তের কাছেই তাঁর ভাইকে খুনের চেষ্টা করা হয়। অভিযুক্ত গোষ্ঠী লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে কাজ করেছিল বলেও দাবি করেছেন এনামুল। এদিকে এই ঘটনাকে ঘিরে বড়রা গ্রামে ব্যাপক উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে এসে পৌঁছেছে বীরভূম জেলা পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.