Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

এবার হাওড়ার জগৎবল্লভপুরে খুন তৃণমূল নেতা, রাস্তার ধার থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ

অভিযোগের তির সেই বিজেপির দিকেই৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০১৮, ১৩:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০১৮, ১৩:৫৭

options
link
এবার হাওড়ার জগৎবল্লভপুরে খুন তৃণমূল নেতা, রাস্তার ধার থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ zoom

সন্দীপ মজুমদার: হাওড়ায় ফের খুন তৃণমূল নেতা৷ এবার জগৎবল্লভপুরে৷ রাস্তার ধার থেকে উদ্ধার শাসক দলের নেতার ক্ষতবিক্ষত দেহ৷ এলাকায় তীব্র চাঞ্চল্য৷ ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব৷ শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বেরই জেরেই খুন, পালটা দাবি গেরুয়া শিবিরের৷

[বাগনানে খুন তৃণমূল নেতা, অভিযোগের তির বিজেপির দিকে]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মৃতের নাম কার্তিক ঢালি৷ স্থানীয় শংকরহাটি ২ নম্বর পঞ্চায়েত এলাকায় তৃণমূলের বুথ কমিটির সভাপতি ছিলেন তিনি৷ শুক্রবার সকালে মুন্সিরহাট চাঁদনী মোড়ের কাছে রাস্তা ধারে কার্তিক ঢালির ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল৷ সাতসকালে শাসকদলের নেতার মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ৷ স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, পঞ্চায়েত ভোটে শংকরহাটি ২ নম্বর পঞ্চায়েতের একটি বুথ দখলের চেষ্টা করেছিলেন বিজেপির কর্মী-সমর্থকরা৷ তাঁদের বাধা দিয়েছিলেন দলের বুথ সভাপতি কার্তিক ঢালি৷ তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলা সভাপতি(গ্রামীণ) পুলক রায়ের অভিযোগ, পরিকল্পনামাফিক কার্তিক ঢালিকে খুন করেছে বিজেপি কর্মী-সমর্থকরা৷ বিরোধীদের পালটা দাবি, শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বেরই জেরেই খুন হয়েছেন দলের বুথ সভাপতি৷ জানা গিয়েছে, পঞ্চায়েত ভোটের দিনেও বিরোধী দলের কর্মীদের হাতে আক্রান্ত হয়েছিলেন তৃণমূল নেতা কার্তিক ঢালি৷ মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল৷ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল৷ মৃতের পরিবারের অভিযোগ, মামলা প্রত্যাহারের জন্য কার্তিকবাবুকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল৷ বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি৷

গত সোমবার হাওড়ার বাগনানে খুন হন তৃণমল নেতা মহসিন খান৷ ঘটনাচক্রে, তিনিও হাটুরিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে শাসকদলের বুথ সভাপতি ছিলেন৷ রাতে বাড়ি ফেরার পথে মহসিনকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা৷ ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ এদিকে আবার বৃহস্পতিবার হাওড়া শহরের শরৎ সদনে  প্রশাসনিক বৈঠকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি৷

[বাড়ির কেউ ধর্ষিতা হলে কী করতেন? পুলিশকে ধমক জাতীয় মহিলা কমিশনের]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.