Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
Murshidabad

পুলিশ সেজে বাড়িতে ঢুকে এলোপাথাড়ি কোপ! মুর্শিদাবাদে স্ত্রীর সামনে ‘খুন’ তৃণমূল কর্মী

তৃণমূল নেতার ছেলের উপর আগে হামলা হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১০, ২০২৩, ১৫:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১০, ২০২৩, ১৫:৪৫

options
link
পুলিশ সেজে বাড়িতে ঢুকে এলোপাথাড়ি কোপ! মুর্শিদাবাদে স্ত্রীর সামনে ‘খুন’ তৃণমূল কর্মী zoom
ছবি: প্রতীকী।

কল্যাণ চন্দ্র, মুর্শিদাবাদ: তৃণমূল (TMC) কর্মী খুন। পুলিশ সেজে বাড়িতে ঢুকে তাকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। সোমবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মালোপাড়া এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়ায়। এর আগে তৃণমূল নেতার ছেলের উপর হামলা করা হয়েছিল বলে খবর। অভিযোগের তির স্থানীয় কংগ্রেস নেতৃত্বের দিকে।

মৃতের নাম এসাদুল মণ্ডল (৫০)। পরিবারের অভিযোগ, সোমবার রাত দেড়টা নাগাদ একদল দুষ্কৃতী পুলিশ সেজে এসাদুলের বাড়িতে ঢুকে পড়ে। তারা তৃণমূল কর্মীর স্ত্রীর হাত-পা-মুখ বেঁধে ফেলে রাখে। এরপরই এসাদুলের উপর চড়াও হয় তারা। হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপ মারতে শুরু করে দুষ্কৃতীরা। ঘটনা জানাজানির আগেই এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: IS জঙ্গিদের জেরায় হদিশ, কলকাতা পুলিশের অভিযানে মধ্যপ্রদেশে গ্রেপ্তার মডিউলের মাথা]

এদিকে খবর পেয়েই এসাদুলের বাড়িতে ছুটে আসে প্রতিবেশীরা। তাঁকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল ভরতি করেন। মঙ্গলবার সকালে হাসপাতালে ওই তৃণমূল কর্মীর মৃত্যু হয়। এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, পরিকল্পিতভাবেই এসাদুলকে খুন করা হয়েছে। এর আগে এসাদুলের ছেলের উপর হামলা করেছিল দুষ্কৃতীরা। ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

[আরও পড়ুন: বাসে হারিয়েছে যাত্রীর খিচুড়ির টিফিন বক্স, ধনেপাতার আঁটি! খুঁজে দিতে হিমশিম পরিবহণ কর্তারা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.