Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

কালীপুজোর রাতে পুরুলিয়ায় শুট আউট, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

আশঙ্কাজনক অবস্থায় ভরতি এসএসকেএমে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৭, ২০১৮, ১৮:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৭, ২০১৮, ১৮:৪২

options
link
কালীপুজোর রাতে পুরুলিয়ায় শুট আউট, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী zoom
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালীপুজোর রাতে গুলি চলল পুরুলিয়ায়৷ পুঞ্চায় গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আনা হয়েছে কলকাতায়৷ এসএসকেএম হাসপাতালে ভরতি গুলিবিদ্ধ যুবক৷ কিন্তু, কারা গুলি চালালো? তা নিয়ে ধন্দে পরিবারের লোকেরা৷ আতঙ্কিত গ্রামবাসীরা৷

[কালীপুজোয় বাধা, পুলিশ-জনতা সংঘর্ষে রণক্ষেত্র বাগদা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম পিন্টু সিং৷ পুরুলিয়ার পুঞ্চার পারুইগ্রামের বাসিন্দা তিনি৷ এলাকায় অত্যন্ত ভাল ছেলে পরিচিত পিন্টু৷ তাঁর কোনও শক্র নেই৷ অন্তত তেমনই দাবি পাড়ুই গ্রামের বাসিন্দাদের৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার রাতে কালীপুজোর পর নিজের বাড়িতেই মাংস কাটছিলেন পিন্টু৷ আচমকাই বাড়িতে ঢুকে পড়ে কয়েকজন দুষ্কৃতী৷ পিন্টুকে লক্ষ্য করে পিছন থেকে গুলি চালিয়ে চম্পট দেয় তারা৷ ওই তৃণমূল কর্মীর কোমরে গুলি লাগে৷ ঘটনার পর দুষ্কৃতীদের পিছনে ধাওয়া করেছিলেন পরিবারের লোকেরা৷ কিন্তু, তাদের নাগাল পাওয়া যায়নি৷ গুরুতর আহত অবস্থায় পিন্টু সিং-কে প্রথমে নিয়ে যাওয়া হয় পুরুলিয়া দেবেন মাহাতো হাসপাতালে৷ কিন্তু, শারীরিক অবস্থায় অবনতি হওয়ার তাঁকে পাঠিয়ে দেওয়া হয় কলকাতায়৷ এখন এসএসকেএম হাসপাতালে ভরতি শাসকদলের ওই কর্মী৷

কিন্তু, তৃণমূল কর্মী পিন্টু সিং-কে লক্ষ্য করে গুলি চালালো কারা? ধন্দে স্থানীয় বাসিন্দারা৷ তাঁদের বক্তব্য, পিন্টুর কোনও শক্র নেই৷ তার উপর এলাকায় তেমন কোনও রাজনৈতিক অশান্তি হয়নি৷ তাই কারা এমন ঘটনা ঘটালো, তা বুঝিয়ে উঠতে পারছেন না৷ তবে তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে পুরুলিয়ার পুঞ্চার পাড়ুই গ্রামে৷

[ স্ত্রী-র পরকীয়ার জেরে সালিশিসভায় অপমান, আত্মঘাতী হাবড়ার যুবক]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.