Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
অশান্তি

ভোট পরবর্তী হিংসা অব্যাহত, রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল

হামলা চালানোর অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৭, ২০১৯, ১৩:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৭, ২০১৯, ১৩:৩০

options
link
ভোট পরবর্তী হিংসা অব্যাহত, রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল zoom

সম্যক খান, মেদিনীপুর:  ভোট পরবর্তী অশান্তি অব্যাহত রাজ্যের বিভিন্ন প্রান্তে। শালতোড়ে পাঁচজন তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অন্যদিকে, মেদিনীপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে হামলার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। দুটি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  

[আরও পড়ুন: জঙ্গলমহলে ভোটের মেনু থেকে বাদ অনুব্রতর হিট দাওয়াই ‘নকুলদানা’]

রবিবার ষষ্ঠ দফায় ভোট হয়েছে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে। এদিন সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা। আক্রান্ত হয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। ভোটপর্ব শেষেও ছবিটা একই। অভিযোগ, রবিবার ভোটপর্ব মিটতেই শালবনি ব্লকের মুসিনা গ্রামে বিশ্রাম নিচ্ছিলেন বাঁকিবাঁধ বুথে কর্মরত তৃণমূলের কর্মীরা। অভিযোগ, সেই সময় প্রায় ৪০ থেকে ৫০ টি মোটরবাইকে চড়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উপর চড়াও হয়। কিছু বুঝে ওঠার আগেই তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। বেধড়ক মারধরের পাশপাশি ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাঁদের। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভরতি করেন। দুজনের অবস্থা আশঙ্কাজনক৷ তাঁদেরকে মেদিনীপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: প্রচার সেরে ফেরার পথে বারাসতে বাবুল সুপ্রিয়র কনভয়ে হামলা, অভিযুক্ত তৃণমূল]

অন্যদিকে, রবিবার রাতে মেদিনীপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলর টোটন শীলের বাড়িতে চড়াও হয় একদল দুষ্কৃতী। সেই সময় বাড়িতে ছিলেন না টোটনবাবু। অভিযোগ, দুষ্কৃতীরা তাঁর পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। মারধর করা হয় মহিলাদেরও। গোটা বিষয়টি জানিয়ে ইতিমধ্যেই কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন টোটন শীল। যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। পাশাপাশি, বারাকপুরেও তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এমনকী ওই তৃণমূল কর্মীর গাড়িতে ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ। ইতিমধ্যেই এ বিষয়ে পুলিশের দ্বারস্থ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সব মিলিয়ে ভোটের পরেও উত্তপ্ত রাজ্যের বিভিন্ন জেলা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.