Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
Bolpur

দ্রুতগতিতে ডিভাইডারে ধাক্কা স্পোর্টস বাইকের, বোলপুরে মৃত্যু ট্রাফিক ওসির

বাইক থেকে ছিটকে পড়েছিলেন ট্রাফিক ওসি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০২২, ১০:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০২২, ১০:১৬

options
link
দ্রুতগতিতে ডিভাইডারে ধাক্কা স্পোর্টস বাইকের, বোলপুরে মৃত্যু ট্রাফিক ওসির zoom
প্রতীকী ছবি।

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: বাইকে বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় প্রাণ গেল ট্রাফিক ওসির। দ্রুত গতিতে বাইকটি ডিভাইডারে ধাক্কা মারে। ছিটকে পড়েন ট্রাফিক কর্তা। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটে বীরভূমে (Birbhum) বোলপুরের বাইপাসে।

মৃতের নাম তুহিন ঝাঁ (৪০)। বোলপুর থানার ট্রাফিক ওসি ছিলেন তিনি। বাইক নিয়ে বোলপুর (Bolpur) রবীবিথী বাইপাসের ডিভাইডারে ধাক্কা মেরে গুরুত্বর জখম হন। পরে তাঁর মৃত্যু হয়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: শুভেন্দু অধিকারীর কনভয়ের পুলিশের গাড়িতে লরির ধাক্কা, ভাঙল লুকিং গ্লাস]

ডিউটি সেরে রাতে বাড়ি ফিরছিলেন তুহিন। বোলপুর থেকে কাশিপুরের দিকে যাচ্ছিলেন তিনি। সেইসময় দ্রুতগতিতে তাঁর স্পোর্টস বাইকটি ডিভাইডারে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়েন ট্রাফিক ওসি। গুরুতর জখম অবস্থায় রাস্তায় পড়েছিলেন বেশকিছুক্ষণ। তারপর স্থানীয় বাসিন্দারা এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আপাতত হাসপাতালেই রয়েছে তাঁর দেহ। ময়নাতদন্ত করা হবে।

সারাদিন যান চলাচল সামলানো যার দায়িত্ব, সেই ট্রাফিক কর্তার পথ দুর্ঘটনায় মৃত্যু এলাকায় চাঞ্চল্য তৈরি ছড়িয়েছে। বেপরোয়া গতি নাকি অন্য কোনও কারণে ডিভাডারে বাইকটি ধাক্কা মেরেছিল, তুহিন কি মদ্যপ ছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

[আরও পড়ুন: কীটনাশক খাইয়ে একসঙ্গে ৫ কুকুরকে খুন! হাজতে বনগাঁর কৃষক]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.