Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
নুসরত

সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে ভোটপ্রচারের আগে মন্দির-মাজারে নুসরত

বসিরহাটে একাধিক কর্মসূচি রয়েছে তারকা প্রার্থীর৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৩, ২০১৯, ১০:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৩, ২০১৯, ১০:৩৬

options
link
সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে ভোটপ্রচারের আগে মন্দির-মাজারে নুসরত zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তম দফায় বসিরহাটে ভোটগ্রহণ৷ চলতি লোকসভা নির্বাচনে ওই কেন্দ্র থেকে ঘাসফুল শিবিরে লড়ছেন নুসরত জাহান৷ রাজনীতির ময়দানে একেবারেই নবাগত এই জনপ্রিয় অভিনেত্রী৷ শনিবার থেকেই ভোটপ্রচার শুরু করলেন নুসরত৷ তার আগে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে লেক কালীবাড়িতে পুজো এবং খিদিরপুরের মাজারে চাদর চড়ালেন তিনি৷

ভোটের দিনক্ষণ ঘোষণার কয়েকদিনের মধ্যে সবার প্রথম প্রার্থীতালিকা প্রকাশ করে তৃণমূল৷ তারপর থেকেই জোরকদমে ভোটপ্রচারে চালিয়ে যাচ্ছেন ঘাসফুল শিবিরে ভোটযোদ্ধারা৷ পিছিয়ে নেই তারকা প্রার্থীরা৷ নিজেদের শুটিংয়ের ব্যস্ত শিডিউলকে আপাতত দূরে সরিয়ে রাজনীতির ময়দানে বেশ কোমর বেঁধে নেমে পড়েছেন তাঁরা৷ সেই তালিকায় নাম লিখিয়েছেন নুসরত জাহানও৷ বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে লড়ছেন অভিনেত্রী৷ শনিবার দিনভর ওই এলাকায় প্রচার কর্মসূচি রয়েছে তাঁর৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[প্রার্থী পছন্দ নয়, কৃষ্ণনগরে নামের বদলে দেওয়াল সাদা রাখলেন ক্ষুব্ধ বিজেপি কর্মীরা]

সকালেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন তৃণমূলের তারকা প্রার্থী৷ মা কালীকে ভীষণভাবে বিশ্বাস করেন নুসরত৷ তাই যেকোনও কাজ শুরুর আগেই মাকে পুজো দেন অভিনেত্রী৷ ভোটপ্রচার শুরুর আগেও তার অন্যথা হয়নি৷ শনিবার সকালে লেক মন্দিরে যান তিনি৷ ভক্তিভরে পুজো দেন নুসরত৷

এরপর তিনি চলে যান খিদিরপুরে৷ সেখানে সৈয়দ বাবা মাজারে চাদর চড়ান অভিনেত্রী৷ তিনি বলেন, ‘‘সবসময় সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেন মুখ্যমন্ত্রী৷ আমিও সেই আদর্শে অনুপ্রাণিত৷ তাই পুজো দিয়ে, মাজারে চাদর চড়িয়ে ভোটপ্রচার শুরু করছি৷’’

[নির্বাচনী প্রচারে অভিনব উদ্যোগ, ‘ভোট্টু’কে নিয়ে রঙের উৎসবে প্রশাসনিক কর্তারা]

তাঁর সঙ্গে ছিলেন বেশ কয়েকজন দলীয় কর্মী সমর্থক৷ ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক৷ এরপর সন্দেশখালিতে যাচ্ছেন বসিরহাটের তারকা প্রার্থী৷ শনি এবং রবিবার দু’দিন ধরে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচার করবেন অভিনেত্রী৷ নুসরতের জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী জ্যোতিপ্রিয় মল্লিক৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.