রঞ্জন মহাপাত্র, কাঁথি: ফের দুর্ঘটনার কবলে তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। হলদিয়া পুরভোটের প্রচার সেরে ফেরার পথে তাঁর গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। সাংসদের বাঁ হাতে চোট লাগে। প্রাথমিক চিকিৎসার পর তমলুকের সাংসদকে ছেড়ে দেওয়া হয়। ঘাতক ট্রাকটি পুলিশ আটক করেছে। গ্রেপ্তার করা হয়েছে ট্রাকের চালক এবং খালাসিকে।
[বছর ঘুরলেও এখনও রহস্যে মোড়া আবেশের মৃত্যুরহস্য]
পুরভোটের প্রচার এবং দলীয় কাজে হলদিয়ায় এখন নিয়মিত যেতে হয় তৃণমূল দিব্যেন্দু অধিকারীকে। বুধবার রাতে কাঁথির বাড়িতে ফিরছিলেন দিব্যেন্দু। ৪১ নম্বর জাতীয় সড়কে নন্দকুমারের রাস্তা ধরে গাড়িটি কাঁথির দিকে যাচ্ছিল। কনভয়ে থাকা পাইলট কারের পিছনে ছিল সাংসদের গাড়ি। ভবানীপুর থানার কাছে মোরাম এলাকায় সাংসদের গাড়ি একটি ট্রাককে ওভারটেকের চেষ্টা করে। অভিযোগ, বারবার হর্ন বাজানোর পরও ট্রাকের চালক রাস্তা ছাড়েননি। ওভারটেকের সময় ট্রাকটি পিছনে থেকে সাংসদের গাড়িতে ধাক্কা মারে। দিব্যেন্দু অধিকারীর বাঁ হাতে আঘাত লাগে। রাত সাড়ে এগারোটা নাগাদ এই ঘটনা ঘটে। দ্রুত সাংসদকে নিয়ে যাওয়া হয় কাঁথি মহকুমা হাসপাতালে। সেখানে তাঁকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। গভীর রাতে কাঁথির বাড়িতে পৌঁছন শিশির অধিকারীর সেজ ছেলে।
[পুলিশের সঙ্গে বচসার ভিডিও ফেসবুকে আপলোড, গ্রেপ্তার তৃণমূল নেতা]
এই ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। ধরা পড়েছেন ট্রাকের খালাসি ও চালক। ধৃতদের বৃহস্পতিবার হলদিয়া মহকুমা আদালতে পেশ করা হয়। প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল রাতে দুর্ঘটনার কবলে পড়েছিলেন দিব্যেন্দু অধিকারী। চণ্ডীপুরের কাছে জাতীয় সড়কে তাঁর গাড়িতে ধাক্কা মেরেছিল একটি লরি। দুবারই বড় বিপদের থেকে রক্ষা পেলেন তমলুকের সাংসদ।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন