Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬

লক্ষ্মীপুজোয় বাজার আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

প্রতিমার দামও একলাফে বেড়েছে বেশ খানিকটা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৪, ২০১৭, ০৪:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৪, ২০১৭, ০৪:৫৬

options
link
লক্ষ্মীপুজোয় বাজার আগুন, মাথায় হাত মধ্যবিত্তের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই বাঙালির ঘরে ঘরে কোজাগরি লক্ষ্মী পুজো। আর সেই কারণেই ছোট থেকে বড় সব পরিবারেই প্রস্তুতি তুঙ্গে। কিন্তু উৎসবের আনন্দে রাশ টানছে দ্রব্যমূল্য।

বাড়িতে পুজো বলে কথা। বাজার তো করতেই হবে। ফলমূল থেকে শাক সবজি, পুজোর জন্য প্রয়োজন সবকিছুই। কিন্তু বাজার তো আগুন। গতকাল যে ফুলকপি বিক্রি হচ্ছিল ৪০ টাকায়, আজ তা বেড়ে দাঁড়িয়েছে ৫০ থেকে ৬০ টাকায়। হাত দেওয়া যাচ্ছে না বেগুন, সিম, পটলেও। আর ফলের কথা তো যত কম বলা যায় ততই ভাল। আপেল থেকে শশা, আঙুর থেকে পেয়ারা, সবকিছুই ক্রেতাদের কিনতে হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। এক ক্রেতা জানাচ্ছেন, আগে বাড়িতে লক্ষ্মীপুজোয় ভোগ রান্না হত। কিন্তু যেভাবে প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে তাতে সে পাট তুলে দিতে হয়েছে। ফল প্রসাদেই কাজ সারা হচ্ছে। ফল বা সবজি বাজারেরই মতোই হাল মিষ্টির দোকানেরও। ভিড় ঠেলে যখন নারকেল নাড়ুর দেখা মিলছে, তখন মুখে হাসি ফোটার বদলে দাম শুনে চোখ কপালে উঠছে। লক্ষ্মীপুজোয় আবার নারকেল নাড়ু না হলেই নয়। কিন্তু কেনারও তো সাধ্য চাই। ফুল কিনতে গিয়েও একই হাল। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দাম। স্বাভাবিকভাবেই বাজারের এমন উর্ধ্বমুখী মূল্য বেশ সমস্যায় ফেলেছে সাধারণ ক্রেতাদের। তাই যতটা অল্পের মধ্যে সম্ভব কাজ সারছেন তাঁরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[চিকিৎসার গাফিলতিতে কিশোরীর মৃত্যু, অভিযোগে ভাঙচুর এএমআরআই-এ]

এতো গেল বাজারের ছবি। আর প্রতিমা? লক্ষ্মী ঘরে তুলতে গিয়েও যে হিমশিম খেতে হচ্ছে। পকেটের সব ‘লক্ষ্মী’ শেষ করেই ফিরতে হচ্ছে বাড়ি। গত বছরের তুলনায় প্রতিমার দামও একলাফে বেড়েছে বেশ অনিকটা। এক প্রতিমা বিক্রেতা জানাচ্ছেন, জিএসটির কোপে মূর্তির সাজের দাম বেড়ে গিয়েছে। ফলে লাভের মুখ দেখতে প্রতিমার দাম খানিকটা বাড়াতেই হয়েছে। ছোট প্রতিমার দাম ১০ থেকে ২০ টাকা আর বড়গুলির ৩০ থেকে ৫০ টাকা করে বেড়েছে। লক্ষ্মীপুজোয় বাঙালির সান্ত্বনা একটাই। মাসের শুরুতেই পুজো হওয়ায় পকেটে এখনও টান পড়েনি। আর দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা, চড়া দামের হাত থেকে যেন রক্ষা পান ক্রেতারা।

[লক্ষ্মীপুজোতেও ভোগাতে পারে বৃষ্টি, আশঙ্কা আবহাওয়াবিদদের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.