সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর উপস্থিতির কথা ঘোষিত হচ্ছে। চেনা ছন্দে হেঁটে নিজের জায়গার দিকে যাচ্ছিলেন মাননীয় রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। আচমকাই দুর্ঘটনা। মঞ্চেই পড়ে গেলেন তিনি।
ঘটনা গোর্কি সদনের। এদিন এক বইপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যপাল। মঞ্চে ওঠার সময় মাইক্রোফোনের তারে তাঁর পা জড়িয়ে যায়। হোঁচট খেয়ে মঞ্চেই পড়ে যান তিনি। মাইক্রোফোন ফেলে ছুটে আসেন ঘোষক। এগিয়ে আসেন তাঁর দেহরক্ষীও। এছাড়া অন্যান্য অতিথি অভ্যাগতরাও দৌড়ে এসে ধরাধরি করে তাঁকে মঞ্চ থেকে তোলেন। যদিও এরপরও নিজের আসনেই গিয়ে বসেন রাজ্যপাল। তবে চোখের পাশে কিছু সমস্যা হচ্ছিল তা তাঁর অভিব্যক্তিতেই স্পষ্ট হয়।
চিকিৎসরা পরীক্ষা করে জানান, ডান চোখের পাশে হালকা চোট পেয়েছেন তিনি। চোখের পাশে তাই ব্যান্ডেজ করে দেওয়া হয়। যাতে কোনও রকম সংক্রমণ না হয় সে জন্য ইঞ্জেকশনও দেওয়া হয়। এছাড়া স্ক্যান করে অন্যান্য শারীরিক অবস্থাও খতিয়ে দেখা হয়। কোথাও কোনও অসঙ্গতি মেলেনি। তিনি একেবারে সুস্থ আছেন এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন বলেই জানিয়েছেন চিকিৎসকরা।
এদিন রাজ্যপালের এই দুর্ঘটনার খবর পেয়ে তাঁর স্বাস্থ্যের খোঁজ নন উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। রাজ্যপাল নিজেই আশ্বস্ত করেন তাঁকে। জানিয়ে দেন তিনি সুস্থ আছেন।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন