সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে কোনও পোস্ট ফেসবুক বা হোয়াটসঅ্যাপে শেয়ার করার আগে এবার বাড়তি সতর্কতা নেওয়াই বাঞ্ছনীয়। কোনওরকম ভুয়ো পোস্টের জেরে দাঙ্গা বা ওই জাতীয় পরিস্থিতি তৈরি হলে কঠোর পদক্ষেপের পথে হাঁটবে রাজ্য। এ ব্যাপারে নির্দিষ্ট আইন আনার পরিকল্পনাই নেওয়া হয়েছে।
[ রবীন্দ্রনাথকে বাদ দেওয়ার সুপারিশ করেনি ন্যাস, নয় আরএসএসের শাখাও ]
ফেসবুক পোস্টের জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল বসিরহাট। ছড়িয়ে পড়েছিল দাঙ্গা। অশান্তির আগুনে ইন্ধন দিয়ে একের একের পর এক ভুয়ো পোস্ট ছড়াচ্ছিল সোশ্যাল মিডিয়ায়। পুলিশ কঠোর হাতে তা রুখে দিতে সক্ষম হয়েছিল। কিন্তু সেই উদাহরণ থাকার কারণেই এবার নতুন আইনের পথে হাঁটার পরিকল্পনা রাজ্যের। প্রশাসনিক মহলে এ নিয়ে আলোচনাও হয়েছে। প্রস্তাবিত আইনে ধর্মীয় উসকানিমূলক পোস্টের ক্ষেত্রে কঠোর সাজা হতে পারে। যদি ভুয়ো পোস্টের জেরে দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়, তবে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত সাজা হতে পারে।
[ সনিকা মৃত্যু মামলায় অবশেষে জামিন অভিনেতা বিক্রমের ]
গুজবের জেরে গনপিটুনির ঘটনা গোটা দেশেই ঘটছে। এ রাজ্যেও ভুয়ো পোস্টের জেরে বসিরহাটের মতো ঘটনা ঘটেছে। এ প্রেক্ষিতেই এবার কঠোর হচ্ছে রাজ্য। রাজনৈতিক কারণেও এরকম দাঙ্গা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ। আইনের নিদান থাকলে তা অনেকটা নিয়ন্ত্রিত হবে বলেই বিশ্বাস বিভিন্ন মহলের।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন