জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: গ্রামে জিতেছে বিজেপি৷ ভোটের দিন বিজেপি কর্মীদের রান্নাবান্না করে খাওয়ানোর অপরাধ। এক কৃষকের জমির ফসল কেটে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে৷ বুধবার রাতের এই ঘটনায় মধ্য কালোপুর গ্রাম পঞ্চায়েতের ৬৪ নম্বর বুথে চাঞ্চল্য ছড়াল৷ বনগাঁ থানাায় অভিযোগ জানিয়েছেন কৃষক তরুণ বিশ্বাস৷
ওই ব্যক্তি নিজের জমিতে চাষবাসের পাশাপাশি ক্যাটারিংও করেন। ভোটের (WB Panchayat Poll) দিন দুপুরে ৬৪ নম্বর বুথের বিজেপি কর্মীদের অর্থের বিনিময়ে রান্না করে খাওয়ান৷ আক্রশে প্রায় এক বিঘা জমির ওলের খেত, পেঁপে গাছ, পটল খেত নষ্ট করে দেওয়া হয়। তৃণমূলই এই কাজ করেছে বলেই অভিযোগ।
[আরও পড়ুন: অনুব্রতহীন বীরভূমে তৃণমূলের জয়জয়কার, মিষ্টিতেও ‘সবুজ বিপ্লব’]
মাঝের পাড়ার ৬৪ নম্বর বুথ থেকে জয়ী হন বিজেপি প্রার্থী পরিমল বিশ্বাস৷ তিনি বলেন, “তরুণ রাজনীতি করেন না। তিনি ভোটের দিন দুপুরে আমাদের কর্মীদের রান্না করে খাইয়েছিলেন৷ ভোটের ফলাফলে তৃণমূল এখানে পরাজিত হয়েছে। আক্রোশে ওঁর জমির ফসল কেটে নিয়েছে দুষ্কৃতীরা৷ অবশ্যই তারা তৃণমূলের লোক।”
স্থানীয়দের দাবি, গত ৫০ বছরের মধ্যে এমন ঘটনা কখনও এলাকায় ঘটেনি৷ এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সহ-সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন, “তৃণমূল এই সংস্কৃতিকে বিশ্বাসী নয়। দু-এক জায়গায় ভোটে জিতে প্রচারের আলোয় আসার জন্য এখন নিজেরা বিভিন্ন অপকর্ম করে তৃণমূলের নামে চালাচ্ছে বিজেপি।”
[আরও পড়ুন: বাসে করে বিষ্ণুপুরে বেড়াতে গেলেই দিতে হবে বিশেষ কর! পুরসভার সিদ্ধান্তে চাঞ্চল্য]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন