Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
WB Weather Update

নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়াফলায় ভাসছে বাংলা, কবে দেখা মিলবে রোদের?

জেনে নিন কী বলছে হাওয়া অফিস।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৫, ১৩:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৫, ১৩:৩৮

options
link
নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়াফলায় ভাসছে বাংলা, কবে দেখা মিলবে রোদের? zoom

নিরুফা খাতুন: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপ। বঙ্গোপসাগরের নিম্নচাপের উপর মৌসুমী অক্ষরেখা। মরশুমের প্রথম মৌসুমী নিম্নচাপের জেরে কয়েকদিন ধরেই বৃষ্টিতে ভাসছে বাংলা (WB Weather Update)। মঙ্গলবার সকালের পরিস্থিতিও একই। জলমগ্ন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা। ভোগান্তিতে আমজনতা। উত্তরের জেলাগুলোতেও প্রবল বৃষ্টির সম্ভাবনা।

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ অবস্থান করছে গভীর নিম্নচাপ। এটির অভিমুখ রয়েছে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। এটি কলকাতার ৯০ কিলোমিটার উত্তরে রয়েছে। আর বর্ধমান থেকে ৫০ কিলোমিটার পূর্বে রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করবে পশ্চিম ও উত্তর-পশ্চিম অভিমুখে। এদিকে বঙ্গোপসাগরের নিম্নচাপের উপর মৌসুমী অক্ষরেখা। উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। যার প্রভাবে আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাস বইবে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বুধবার এই নিম্নচাপের প্রভাব কমবে। নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে যেতেই বৃষ্টির পরিমাণও কমবে। তবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাস বইবে। আজ, উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার কিছু অংশে বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। ফলে বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.