Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Weather Update

নিম্নচাপের জেরে ৭ জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা, ভাসবে কলকাতাও?

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২৪, ১০:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২৪, ১০:৫৫

options
link
নিম্নচাপের জেরে ৭ জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা, ভাসবে কলকাতাও? zoom

নিরুফা খাতুন: নিম্নচাপের প্রভাবে রবির পর সোমবার দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস। এদিন দক্ষিণবঙ্গের সাত জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভাসতে পারে কলকাতাও। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ বাংলাদেশের এই নিম্নচাপ ক্রমশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডে যাবে। তার জেরে সোমবার হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম, বর্ধমান, বীরভূম ও নদিয়ায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বাড়িতে CBI তল্লাশির পর সিজিওতে সন্দীপ, নিজামে ফের দেবাশিস সোম]

মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ জেলায়। ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। কলকাতা-সহ বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তাল হতে পারে সমুদ্র। তাই বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এদিকে, উত্তরবঙ্গে সোমবার জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হলেও কলকাতায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। সোমবার মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৯ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৪২.২ মিলিমিটার।

[আরও পড়ুন: নবান্ন অভিযান নিয়ে সতর্ক প্রশাসন, কাল অশান্তি এড়াতে পথে ৪ হাজার পুলিশ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.